Home » La Liga: গেটাফেকে হারিয়ে লা লিগার খেতাবী লড়াই জমিয়ে দিল রিয়াল মাদ্রিদ

La Liga: গেটাফেকে হারিয়ে লা লিগার খেতাবী লড়াই জমিয়ে দিল রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২ ডিসেম্বরঃ লা লিগার খেতাবী লড়াই জমিয়ে দিল রিয়াল মাদ্রিদ । শনিবার লাস পালমাসের বিরুদ্ধে হেরে গিয়েছে লিগ তালিকার শীর্ষে থাকা বার্সেলোনা। রবিবার গেটাফের বিরুদ্ধে জিতলে পয়েন্টের ব্যবধান কমানোর সুযোগ ছিল কার্লো আন্সেলোত্তির দলের কাছে। সেই কাজটাই করলেন জুড বেলিংহাম-কিলিয়ান এমবাপ্পেরা।  

রবিবার স্যান্টিয়াগো বার্নাব্যুতে আক্রমণের শুরুটা করে রিয়াল মাদ্রিদ । ৮ মিনিটের বক্সের মধ্যে পড়ে যান রড্রিগো। পেনাল্টির আবেদন জানান মাদ্রিদ ফুটবলাররা। যদিও তাতে কর্ণপাত করেননি রেফারি। তবে ২৭ মিনিটে পেনাল্টি পান আয়োজকরা। বক্সের মধ্যে রুডিগারকে ফাউল করেন বিপক্ষের এক ফুটবলার। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন বেলিংহাম। ৩৮ মিনিটে তাঁর বাড়ানো ক্রস থেকে স্কোরবোর্ড ২-০ করেন কিলিয়ান এমবাপ্পে। তারপর আর কোনও গোল না হলেও জিততে সমস্যা হয়নি রিয়ালের।

আরও পড়ুনঃ Premier League: জয়ে ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাস্টন ভিলাকে হারিয়ে তিনে চেলসি

আরও পড়ুনঃ India vs Australia PM Test: বিরাট নামলেনই না, ব্যর্থ রোহিত! তাও অ্যাডিলেডে প্রস্তুতি ম্যাচ জিতল ভারত

আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: শুধু জিনিয়াসরা পেরেছেন ছবি দুটি থেকে ৪৫ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনি পারবেন?

এই ম্যাচে খেলতে পারেননি ভিনিসিয়াস। তাই  বাঁ প্রান্তে এমবাপ্পেকে শুরু থেকে রাখেন আন্সেলোত্তি। সুযোগ পেয়ে কাজেও লাগান ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার। ম্যাচের শেষে এমবাপ্পের ভূয়সী প্রশংসা শোানা গিয়েছে কার্লো আন্সেলোত্তির গলায়। তিনি বলেন, “ও খুব ভাল খেলেছে। গোলের জন্য বার বার চেষ্টা করছিল। খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল এমবাপ্পেকে। গোলের পাশাপাশি কয়েকটা সুযোগ তৈরি করেছিল ও। আমরা এই এমবাপ্পেকেই চিনি। বেলিংহ্যামও এই ম্যাচে ভাল খেলেছে।” 

About Post Author