Home » Kane Williamson: উইলিয়ামসনের নতুন নজির, পিছনে ফেললেন ফ্যাব ফোরের তিন প্রতিদ্বন্দ্বীকে

Kane Williamson: উইলিয়ামসনের নতুন নজির, পিছনে ফেললেন ফ্যাব ফোরের তিন প্রতিদ্বন্দ্বীকে

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২ ডিসেম্বরঃ দীর্ঘদিন চোটের জন্য বাইশ গজের বাইরে ছিলেন। ভারত সফরে এলেও দলের হয়ে একটিও ম্যাচ খেলতে পারেননি। কিন্তু ইংল্যান্ড সিরিজে ফিরেই নতুন কীর্তি গড়লেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার কেন উইলিয়ামসন। ন’হাজার রানের ক্লাবে ঢুকে পড়লেন ৩৪ বছরের কিউয়ি ব্যাটার।  

এই প্রজন্মের সেরা ব্যাটারদের মধ্যে কেন উইলিয়ামসন। ক্রিকেট বিশেষজ্ঞরা অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, ভারতের বিরাট কোহলি, ইংল্যান্ডের জো রুটের সঙ্গে একই আসনে বসান তাঁকে। তাই এই তাঁদের দেশ যখনই মাঠে নামে সমর্থকদের এই চারমূর্তিকে নিয়ে আলাদা উন্মাদনা থাকে। বর্তমানে খেলা চালিয়ে যাওয়া ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক রানের মালিক তাঁরা। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ন’হাজার রান করে সেই জায়গা আরও পোক্ত করলেন উইলিয়ামসন। ম্যাচে কিউয়িরা হারলেও দুই ইনিংসে রান পেয়েছেন তিনি। প্রথম ইনিংসে ৯৩ রান ও দ্বিতীয় ইনিংসে ৬৩ রান করেছেন। ১৮২ তম ন’হাজার রান করে নজির গড়েছেন উইলিয়ামসন। তাঁর গড় ৫৪.৮৯। ফ্যাব ফোরের মধ্যে দ্বিতীয় দ্রুত ন’হাজার রানের মালিক হলেন তিনি। তিনি একমাত্র পিছনে রয়েছেন স্টিভ স্মিথের। প্রাক্তন অজি অধিনায়ক ১৭৪ ইনিংসে সেই রানের মালিক হয়েছিলেন। তাঁর ব্যাটিং গড় ৫৭.৩২। তাঁদের দুজনের থেকে অনেকটা পিছিয়ে রয়েছেন জো রুট ও কোহলি। প্রথমজন ১৯৬ ও দ্বিতীয়জন ১৯৭ ইনিংসে ন’হাজার রানের মালিক হয়েছেন। রুটের ব্যাটিং গড় ৫০.৬২। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে শতরান করা কোহলির গড় ৪৯.১৫।      

আরও পড়ুনঃ Premier League: জয়ে ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাস্টন ভিলাকে হারিয়ে তিনে চেলসি

আরও পড়ুনঃ India vs Australia PM Test: বিরাট নামলেনই না, ব্যর্থ রোহিত! তাও অ্যাডিলেডে প্রস্তুতি ম্যাচ জিতল ভারত

আরও পড়ুনঃ Mohun Bagan: লিগ শীর্ষে ওঠার লড়াইয়ে নামছে মোহনবাগান, চেন্নাইয়িন ম্যাচে দলে ফিরবেন স্টুয়ার্ট?

উইলিয়ামসন ভারত সফরে ন’হাজারের ক্লাবে চলে যেতে পারতেন। কিন্তু চোটের জন্য খেলতে পারেননি। ইংল্যান্ডের বিরুদ্ধে ফিরেই ব্যাটে চমক দেখিয়েছেন। যা স্বস্তি দিয়েছে কিউয়ি শিবিরকে। সিরিজের প্রথম টেস্টে থ্রি লায়ন্সদের কাছে হারলেও দলের তারকা ব্যাটারের ফর্ম যে নিউজিল্যান্ডকে বিরাট স্বস্তিতে রাখবে তা বলার অপেক্ষা রাখে না।

About Post Author