Home » মোহনবাগানের পাহাড় বিজয়

মোহনবাগানের পাহাড় বিজয়

সময় কলকাতা ডেস্ক, ৮ ডিসেম্বর : একদিন আগে সুনীল ছেত্রী হ্যাটট্রিক করে বেঙ্গালুরুকে শীর্ষে নিয়ে গেলেও রবিবার লিস্টন কোলাসো, মনবীর সিং পাহাড় বিজয় করে  মোহনবাগানকে তুলে নিয়ে গেলেন আইএসএল পয়েন্ট টেবিলের শীর্ষে। গৌহাটিতে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে পরিষ্কার ২-০ গোলের ব্যবধানে জিতল মোহনবাগান। গোলদাতা মনবীর ও লিস্টন। ৬৬ ও ৭১ মিনিটে গোল দুটির ক্ষেত্রেই কাজ করেছে ব্যক্তিগত দক্ষতা। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল পান নি। এদিন আবার ব্যর্থ হলেন এবারের আইএসএলে গোলের ফুলঝুরি ছড়ানো নর্থ ইস্টের মরক্কো-র স্ট্রাইকার আলাদিন ।।

আরও পড়ুন : দুর্গাপুর উৎসবে  বাংলাদেশী পতাকা থাকায় স্টল ভেঙে চুরমার দেওয়ার হুমকি বিজেপি বিধায়কের

About Post Author