Home » দুর্গাপুর উৎসবে  বাংলাদেশী পতাকা থাকায় স্টল ভেঙে চুরমার দেওয়ার হুমকি বিজেপি বিধায়কের

দুর্গাপুর উৎসবে  বাংলাদেশী পতাকা থাকায় স্টল ভেঙে চুরমার দেওয়ার হুমকি বিজেপি বিধায়কের

সময় কলকাতা ডেস্ক, ৮ ডিসেম্বর : ভারত বাংলাদেশের জটিল রাজনৈতিক সম্পর্কের আবহে দুর্গাপুর উৎসবে শাড়ির স্টলে বাংলাদেশের পতাকা। আর এনিয়েই বিতর্ক চরম আকার ধারণ করেছে। ইতিমধ্যেই হুশিয়ারি বিজেপি বিধায়কের। দুর্গাপুর পশ্চিমের বিধায়ক  লক্ষণ ঘোড়ুই দুর্গাপুর উৎসবে  বাংলাদেশী পতাকা থাকার কথা জেনে স্টল ভাঙচুর করার হুমকি দিয়েছেন।

আরও পড়ুন Border Gavaskar Trophy: অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয় ভারতের, কামিন্সদের কাছে সিরিজে সমতায় ফেরানো সময়ের অপেক্ষা

শুক্রবার থেকেই বি-জোনের রাজীব গান্ধী স্মৃতি ময়দানে চলছে দুর্গাপুর উৎসব যেখানে একটি বাংলাদেশের  শাড়ি বিক্রির স্টলে বাংলাদেশের পতাকাও দেখা যায়। কোথাকার বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং রাজনৈতিক ঘাত -অভিঘাতে বোঝাই কারণ বাংলাদেশের ভারতীয় পতাকার বারবার অবমাননা করা হয়েছে। স্বাভাবিকভাবেই দুর্গাপুর উৎসবে  বলে বাংলাদেশের পতাকা থাকার  প্রেক্ষাপট যাই হোক না কেন বিজেপি অত্যন্ত সরব। আরও একধাপ এগিয়ে লক্ষণ ঘোড়ুই বলেন, “তৃণমূল পরিচালিত দুর্গাপুর উৎসব মেলা কমিটির মদত ছাড়া এ কাজ কেউ করতে পারে না । রাজ্যের মন্ত্রীদের বলব অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হোক। না হলে বিজেপি ওই দোকানে গিয়ে ভাঙচুর চালাবে । প্রতিবাদ করবে ।”

তবে শনিবার বিষয়টি নজরে আসতেই স্টল থেকে পতাকা খুলে দেওয়া হয়েছে।স্থানীয় তৃণমূল নেতৃত্ব সম্পূর্ণ বিষয়টিকে ষড়যন্ত্র বলেই আখ্যা দিয়েছে ।।

আরও পড়ুন পাখি দেখায় বাদ সাধছে কচুরিপানা : প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে মাঝিদের বিপন্নতা দূর করার উদ্যোগ

দুর্গাপুর উৎসবে  বাংলাদেশী পতাকা #দুর্গাপুর উৎসবে  বাংলাদেশী পতাকা

About Post Author