Home » উস্তাদ তাজ জাকির হুসেনের মৃত্যুর কারণ

উস্তাদ তাজ জাকির হুসেনের মৃত্যুর কারণ

সময় কলকাতা ডেস্ক, ১৬ ডিসেম্বর :জাকির হুসেনের মৃত্যুর কারণ।

জাকির হুসেন যে প্রয়াত সেকথা রবিবার সন্ধ্যায় গণমাধ্যমে প্রকাশ পেলেও শোকের খবর সত্যি নাও হতে পারে এরকম জানাজানি হতেই আশায় বুক বেঁধেছিলেন সঙ্গীত অনুরাগীরা। তবে সেই আশা যে মিছে দুরাশা তা দ্রুত প্রকাশ পায়। ৭৩ বছর বয়সে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রানসিস্কোতে প্রয়াত হওয়ার খবর মর্মান্তিক হলেও ষোলো আনাই খাঁটি ছিল। অথচ তাঁর স্বাস্থ্যের এরকম অবনতি গোচরে ছিল না অনেকেরই। কি হয়েছিল জাকির হুসেনের?

জাকির হোসেন মৃত্যুর কারণ কি? সরকারি ভাবে জানা গিয়েছে, ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস থেকেই প্রয়াত হন তিনি। এই রোগ এমন একটি দীর্ঘস্থায়ী রোগ যা ফুসফুসের বায়ু থলি বা অ্যালভিওলাই-এর চারপাশের টিস্যুকে প্রভাবিত করে।তবলা গুণী জাকির হুসেনের মৃত্যু একটি গুরুতর দীর্ঘস্থায়ী ব্যাধি যা ফুসফুসের উপরে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল।।

জাকির হুসেনের মৃত্যুর কারণ #জাকির হুসেনের মৃত্যুর কারণ

About Post Author