Home » Neymar Jr.: ‘চতুর্থ বিশ্বকাপ খেলতে চাই…’ ২০২৬ বিশ্বকাপে নজর নেইমারের

Neymar Jr.: ‘চতুর্থ বিশ্বকাপ খেলতে চাই…’ ২০২৬ বিশ্বকাপে নজর নেইমারের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২১ ডিসেম্বরঃ ২০২৬ সালে দেশের জার্সিতে বিশ্বকাপ খেলার ইচ্ছা প্রকাশ করলেন নেইমার জুনিয়র। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল হিলালে খেলছেন ব্রাজিলের তারকা ফুটবলার। কিন্তু চোটের কারণে সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে খেলতে পারছেন না। গত মাসে এসিএল ইনজুরি সারিয়ে মাঠে ফিরেছিলেন নেইমার। কিন্তু দ্বিতীয় ম্যাচে আবারও চোট পেয়ে মাঠের বাইরে চলে যান। তাঁর ফুটবল ভবিষ্যত নিয়ে প্রশ্ন তোলেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে নিজের লক্ষ্যের কথা জানিয়ে দিলেন ৩২ বছরের উইঙ্গার।

সম্প্রতি একটি সংবাধমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে মুখ খোলেন নেইমার। তিনি জানিয়েছেন, “বিশ্বকাপ অবশ্যই সব খেলোয়াড়ের লক্ষ্য। আমি তিনটি বিশ্বকাপ খেলেছি, চতুর্থ বিশ্বকাপেও খেলতে চাই। আমাকে সেদিকে ফোকাস করতে হবে।” তবে নেইমারের প্রাথমিক লক্ষ্য ক্লাব ফুটবলে প্রত্যাবর্তন। তিনি বলেছেন, “সবার আগে আমি আল হিলালের হয়ে ভালো একটি মরশুম কাটাতে চাই। মারাত্মক চোট থেকে সবে ফিরেছি। নিজের পর্যায়ে ফিরতে ও কেন এখানে আছি, তা বোঝাতে এখনো হাতে সময় আছে। আমার অগ্রাধিকার হল, ভালোভাবে সেরে ওঠা। শারীরিক সক্ষমতা বাড়িয়ে আবারও খেলা শুরু করা। আল হিলালের হয়ে ২০২৫ ক্লাব বিশ্বকাপের অংশ হতে চাই। ক্লাবের জন্য তা খুব গুরুত্বপূর্ণ।” 

আরও পড়ুুনঃ RSA vs PAK: এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ জয় পাকিস্তানের, ঘরের মাঠে ভরাডুবি প্রোটিয়াদের

আরও পড়ুনঃ অবশেষে হার মানল মোহনবাগান

আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: জিনিয়াসদের মত দৃষ্টিশক্তি আপনার, নিচের ছবি দুটি থেকে ৪৫ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন

২০১৪, ২০১৮ ও ২০২২- মোট তিনটি বিশ্বকাপে সেলেকাওদের হয়ে প্রতিনিধিত্ব করেছেন নেইমার । তবে তাঁর ফুটবল ক্যারিয়ার বেশ চোটপ্রবণ। গত বছর উরুগুয়ের হয়ে দেশের হয়ে খেলার সময় বাঁ-হাঁটুর এসিএল ও মিনিসকাসে চোট পেয়েছিলেন। দীর্ঘদিন বাইরে থাকার পর গত অক্টোবরে ক্লাব ফুটবলে প্রত্যাবর্তন ঘটে নেইমারের। কিন্তু দ্বিতীয় ম্যাচে ফের চোট পেয়ে মাঠের বাইরে চলে যান। তবে গত বছর অক্টোবরের পর জাতীয় দলের হয়ে খেলা হয়নি ব্রাজিল তারকার। দেশের হয়ে সর্বোচ্চ গোলের মালিক নেইমার। ১২৮ ম্যাচে তাঁর গোল সংখ্যা ৭৯। তিনি পিছনে ফেলে দিয়েছেন ৯২ ম্যাচে ৭৭ গোল করা ব্রাজিল ফুটবলের কিংবদন্তী পেলেকে।    

About Post Author