সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ২৫ ডিসেম্বর: পাঞ্জাব এফসির বিরুদ্ধে বৃহস্পতিবার যেন দুর্বল হয়ে পড়েছে সবুজ মেরুন। দুশ্চিন্তার ভাঁজ সমর্থকদের কপালে । আগামী ম্যাচে থাকছেন দলে থাকছেন না মোহনবাগানের তিন গুরুত্বপূর্ণ ফুটবলার। দিমিত্রি পেত্রাতোস, গ্রেগ স্টুয়ার্ট ও আশিক কুরুনিয়ানকে ছাড়াও পরের ম্যাচে বাড়তি চাপ নিতে রাজি নন মোহনবাগানের কোচ জোসে মোলিনা।
তিন দাপুটে ফুটবলার না থাকলেও দলের হয়ে হুঙ্কার ছাড়তে তৈরি আলবার্তো
আইএসএলে মোহনবাগানের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে স্টুয়ার্টকে। তিনি চোটের কবলে পড়লে তাঁর পরিবর্তে প্রথম একাদশে দায়িত্ব সামলিয়েছেন দিমিত্রি পেত্রাতোস। এতদিন মোলিনা বলছিলেন, গ্রেগের পরিবর্তে তাঁর হাতে দিমিত্রি রয়েছেন। এখন তিনিও চোটে। এবার মোলিনাকে ভরসা দিতে পারেন সাহাল আব্দুল সামাদ। আর আশিক কুরুনিয়ানও চোট থেকে উঠেই ফের চোট পেয়ে অনুশীলনই করতে পারছেন না। এই নিয়ে কোচের বক্তব্য, “এটা বাস্তব যে একাধিক ফুটবলার চোটের কবলে। কিন্তু এটাও ঠিক আমাদের স্কোয়াডে অনেক ভালো ফুটবলার রয়েছে। আশা করি সবাই মিলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব। গ্রেগ, দিমি, আশিক, ধীরাজ, গ্লেনকে এই ম্যাচে পাব না।” চোখের পাশে চোট পেয়েও ফেস মাস্ক পড়ে মাঠে নামবেন অধিনায়ক শুভাশিস বসু। তবে রক্ষণ নিয়ে বেশ আত্মবিশ্বাসী কোচ মোলিনা। কারণ বাগানদের রক্ষণের অন্যতম সেরা অস্ত্র আলবার্তো রডরিগেজ ভরসা দিচ্ছেন সমর্থকদের। তিনি বলেন, “পাঞ্জাব ভালো দল। ওদের লুকাও ভালো ফুটবল উপহার দিচ্ছে। আমরা ওঁদের থামাবার সব চেষ্টাই করছি। আমরা আত্মবিশ্বাসের সঙ্গে এই কাজটা করতে পারব।”
আরও পড়ুনঃ ক্রিসমাসের প্রাক্কালে আগুন আইফেল টাওয়ারে, সরানো হল হাজারের বেশি পর্যটকদের
চলতি আইএসএলে টেবিল টপার মোহনবাগান। বেঙ্গালুরু এফসি বিরুদ্ধে হার দিয়ে প্রতিযোগিতা শুরু করেছিল সবুজ মেরুন। তারপর থেকে টানা আট ম্যাচ জিতে অপরাজিত ছিল সবুজ মেরুন শিবির। যদিও সেই জয়ের স্রোত গত ম্যাচে থামিয়ে দিয়েছে এফসি গোয়া। এক গোলে হারের পর কিছুটা ছন্দ পতন হলেও এখান থেকে ফের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের দাবি করছেন আলবার্তো। ক্রিসমাসে পরিবার ছেড়ে থাকতে হলেও মোহনবাগানই এখন তাঁর পরিবার বলে মনে করেন আলবার্তো। আর পাঞ্জাব ম্যাচ জিতে সেই পরিবারকেই বড়দিনের উপহার দিতে মরিয়া এই স্প্যানিশ ডিফেন্ডার।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার