Home » পুলিশের জালে জাল দলিলের কারবারিরা

পুলিশের জালে জাল দলিলের কারবারিরা

সময় কলকাতা, নিউজ ডেস্ক:পুলিশের জালে জাল দলিলে কারবারিরা, বারাসাত থেকে আটক ২ জাল দলিলের কারবারি।আপনি হয়তো এই খবরটা বসে নিজের মোবাইলে থেকে পড়ছেন। অথবা কেউ নিশ্চিন্তে অবসর যাপন করছেন নিজের বাড়িতে বসে।

আপনি হয়তো জানেনই না যে আপনার অজান্তে আপনার কত বড় সর্বনাশ হয়ে গেছে। স্বাভাবিক যে কোন মধ্যবিত্ত পরিবারের কাছে ছোট বড় বিপর্যয় মাথায় ছাদ ভেঙে পড়ার শামিল। আপনি কখনো আপনার জমির কাগজপত্র ঠিক করার জন্য বিএলআরও অফিসে গিয়েছেন। বিএলআরও দফতর জানালো যে আপনার জমি আপনার অজান্তে বিক্রি হয়ে গেছে। কিভাবে সম্ভব? সম্ভব তার কারণ বারাসাতের বুক থেকে কলকাতা পুলিশ বৃহস্পতিবার রাতে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে।মৃত ব্যক্তিদের নাম শুভজিৎ রায় ও বিক্রম রায়।

এদের কর্মকাণ্ড কি? এরা মূলত বিভিন্ন জমির দলিল এবং নথি জাল তৈরি করতো। সরকারি আধিকারিক পরিচয় দিয়ে বিভিন্ন দফতরে গিয়ে প্রভাব খাটিয়ে এই জাল নথি তৈরি করতো। আর জাল নথির সাহায্যে সাধারণ জমি এবং সরকারি জমি বিক্রি করে দিত। কলকাতা পুলিশের কাছে এই জাল নথি তৈরির চক্রের সূত্র মারফত খবর ছিল। প্রাপ্ত খবর অনুযায়ী তদন্ত করতে করতে কলকাতা পুলিশ এসে পৌঁছায় বারাসাত পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পান্না ঝিল এলাকায়। শুভজিৎ রায় ও বিক্রম রায়ের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালায় পুলিশ আধিকারিকেরা। অবশেষে দুই কীর্তিমানকে গ্রেফতার করে প্রথমে বারাসাত থানায় নিয়ে যাওয়া হয় ।পরে দুই অভিযুক্তকে কলকাতায় নিয়ে চলে যায় কলকাতা পুলিশ।শুভজিৎ রায় যথেষ্টই গুণধর ব্যক্তি, এর আগেও পুলিশের জালে ধরা পড়েছিল এই জালিয়াতি চক্রের অন্যতম পান্ডা শুভজিৎ রায়। বারাসাতের পান্না ঝিল এলাকায় ঠাকুর কলোনিতে বাড়ির শুভজিৎ রায়। ছোটবেলা থেকেই হাত পাকিয়ে ছিল জাল কাগজপত্র তৈরিতে।

About Post Author