Home » কেন্দ্রীয় সরকারের বড় সাফল্য, অবশেষে দেশে ফিরিয়ে আনা হল কুখ্যাত সন্ত্রাসবাদীকে

কেন্দ্রীয় সরকারের বড় সাফল্য, অবশেষে দেশে ফিরিয়ে আনা হল কুখ্যাত সন্ত্রাসবাদীকে

কেন্দ্রীয় সরকারের বড় সাফল্য, অবশেষে দেশে ফিরিয়ে আনা হল কুখ্যাত সন্ত্রাসবাদীকে

সময় কলকাতা, নিজস্ব প্রতিনিধি:-অবশেষে কুখ্যাত সন্ত্রাসবাদী এবং মাদক চক্রের মাথা যোগিন্দর গিয়ংকে হাতে পেল ভারত। দীর্ঘ প্রচেষ্টার পর বন্দী প্রত্যপর্ণ চুক্তি অনুযায়ী ফিলিপাইনসে গা ঢাকা দিয়ে থাকা এই খালিস্থান গোষ্ঠীর ঘনিষ্ঠ সন্ত্রাসবাদীকে ধরে আনতে পারল ভারত। শুক্রবার গিয়ংকে প্রথমে ফিলিপাইনসের থেকে ব্যাংককে উড়িয়ে আনা হয়। তারপর রবিবার ব্যাংকক থেকে ভারতে নিয়ে আসবার পর সিবিআই স্পেশাল টীম তাকে গ্রেফতার করেছে।

এই কুখ্যাত সন্ত্রাসবাদীর নাগাল পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে সিবিআই, দিল্লি এবং হরিয়ানার পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছিল। ভারতবর্ষের মাটিতে একাধিক ফৌজদারী মামলায় যোগিন্দরের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা আগেই ঘোষণা হয়েছিল। কিন্তু যোগিন্দরের নাগাল কোনভাবেই পাওয়া যাচ্ছিল না। অবশেষে সিবিআই জানতে পারে আফ্রিকা এবং অন্য আরও একটি দেশ ঘুরে অবশেষে যোগিন্দর ফিলিপাইনসে ঘাঁটি গেড়েছে।

যোগিন্দরের দাদা ২০১৮ সালে পুলিশের সঙ্গে এন কাউন্টারে মারা যায়। তারপরই যোগিন্দর তার দাদার গ্যাং-এর দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছিল। খুন, রাহাজানি, তোলাবাজি ,মাদক পাচার এবং খালিস্তানি টাইগার ফোর্সের সঙ্গে যোগাযোগ রেখে চলা এরকম অসংখ্য অভিযোগ ঝুলছে, যোগিন্দরের মাথার উপর। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর ফিলিপাইনস থেকেই যোগিন্দর তার নিজের সাম্রাজ্য নতুন করে সংঘটিত করছিল। মূলত দিল্লি, গুরগাঁও অঞ্চল জুড়ে ছিল তার অপরাধের নেট ওয়ার্ক। ব্যবসায়ী ঠিকাদার এমনকি বড় চিকিৎসকদের কাছ থেকেও তোলা তুলতো এই যোগীন্দরের গ্যাং। ভারতীয় গোয়েন্দাদের আশা যোগিন্দরকে হাতে পাওয়ার পর তার নেটওয়ার্কের কীর্তিকলাপের আরও তথ্য হয়তো সামনে আসবে।

About Post Author