সময় কলকাতা ডেস্ক:-স্ট্রোকের রোগীকে কোনও রকম চিকিৎসা পরিষেবা না দিয়ে সাড়ে চার ঘন্টা ফেলে রেখে হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ। অভিযোগ কলকাতা এনআরএস মেডিকেল কলেজের বিরুদ্ধে। জানা গিয়েছে, বারাসাত কড়েয়া কদম্বগাছীর বাসিন্দা তপন কুমার মন্ডলের স্ত্রী ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর ওই ব্যক্তি তাঁর স্ত্রীকে নিয়ে এনআর এস হাসপাতালে যান চিকিৎসার জন্য। কিন্তু সেখানকার চিকিৎসকরা ওই ব্যক্তির স্ত্রীকে ভর্তি নিতে অস্বীকার করেন বলে অভিযোগ। শুধু তাই নয় তপন কুমার মণ্ডল নামের ওই ব্যক্তি আরও অভিযোগ করেছেন, ভর্তি নেওয়ার জন্য কর্মরত চিকিৎসকরা ১০ হাজার টাকার ডিমান্ডও করেন তাদের কাছ থেকে। শেষ পর্যন্ত তিনি ৫ হাজার টাকা দিতে রাজি হলেও ভর্তি নেওয়া হয়নি স্ট্রোকে আক্রান্ত ওই রোগীকে।
পরবর্তীতে রোগীর অবস্থার অবনতি হওয়ায় ওই ব্যক্তি বাধ্য হয়ে তাঁর স্ত্রীকে বারাসাত জেলা হাসপাতালে ফিরিয়ে নিয়ে আসেন। বর্তমানে বারাসাত হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন স্ট্রোকে আক্রান্ত ওই রোগী। এই পরিস্থিতিতে, রোগীর স্বামী তপন কুমার মণ্ডল জানিয়েছেন, রোগীর কোনও রকম ক্ষতি হলে এর জন্য দায়ী থাকবেন এনআরএস হাসপাতাল কতৃপক্ষ। ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তিনি।


More Stories
গ্রেফতার সুশান্ত ঘোষ
ডিমথেরাপিতে গ্রেফতার ২, কথা রাখলেন পথপ্রদর্শক কুণাল!
স্বরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ, সঙ্গে কেন্দ্রীয় পুলিশ বাহিনী