সময় কলকাতা ডেস্ক:- রবিবারই মরশুমে প্রথম ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে বাংলা। পুরুলিয়ার হাত ধরে রেকর্ড শুরু হয়েছে। যদিও বাঁকুড়ার কয়েকটি জায়গা এবং উত্তর চব্বিশ পরগনা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় সন্ধ্যার পর বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হয়েছে গতকাল। সোমবারও একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে হাওয়া অফিসের। রবিবার পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.১ ডিগ্রি সেলসিয়াস। একটুর জন্য রেকর্ড অধরা থেকেছে সিউড়ি, পানাগড়, আসানসোলের। কেউ থেমেছে ৩৯.৪ ডিগ্রিতে, কেউ ৩৯.২ ডিগ্রিতে। সোমবার তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে পশ্চিমাঞ্চলের ছয় জেলায়। বিকাল বা সন্ধ্যায় কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিরও সম্ভাবনাও রয়েছে। তবে খুশির খবর চলতি সপ্তাহেই কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।
হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার থেকে আবহাওয়া কিছুটা ঘুরতে পারে। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শনিবার পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে। একই সঙ্গে মরশুমের প্রথম কালবৈশাখীও হতে পারে একাধিক জেলায়। দক্ষিণবঙ্গের দু’-এক জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হচ্ছে।
কলকাতায় এ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৮ থেকে ৯১ শতাংশ। বিকালের দিকে ছিটেফোঁটা বৃষ্টির হতে পারে বিক্ষিপ্তভাবে। তবে এতে খুব একটা স্বস্তি মিলবে না।
সোমবার তাপপ্রবাহ হতে পারে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায়। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে। স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা উঠতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াসের ধারে কাছে থাকবে। গরমের সঙ্গে অস্বস্তি বহাল থাকবে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়ায়।


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
আইনশৃঙ্খলার পাঠ : বিহারের কাছে কি পশ্চিমবঙ্গকে শিখতে হবে ?