Home » নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত ‘দাগহীন’ শিক্ষকদের চাকরি চালিয়ে যাওয়ার অনুমতি: সুপ্রিম কোর্ট; নতুন নিয়োগের জন্য চূড়ান্ত ৩১ ডিসেম্বর

নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত ‘দাগহীন’ শিক্ষকদের চাকরি চালিয়ে যাওয়ার অনুমতি: সুপ্রিম কোর্ট; নতুন নিয়োগের জন্য চূড়ান্ত ৩১ ডিসেম্বর

সময় কলকাতা ডেস্ক:- বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের এসএসসি শিক্ষক নিয়োগ মামলায় যেসব শিক্ষকদের নিয়োগ “অকলঙ্কিত” ছিল তাদের জন্য স্বস্তি ঘোষণা করেছে। ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট করে জানিয়েছে যে, এই স্বস্তি কেবল সেইসব শিক্ষকদের জন্য যাদের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের কারণে বাতিল করা হয়েছে। এবং নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত এই শিক্ষকেরা তাদের চাকরি করতে পারবেন। আদালত আরও নির্দেশ দিয়েছে যে পরীক্ষা এবং সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া ৩১ ডিসেম্বর, ২০২৫ এর মধ্যে সম্পন্ন করতে হবে। এই দাগহীন শিক্ষকদের সকলেই পুনরায় নিয়োগ পরীক্ষায় বসবার জন্য বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। তবে যারা ইতিমধ্যে ‘দাগী’ হিসেবে চিহ্নিত হয়ে গিয়েছেন তারা কোনও রিলিফ পাচ্ছেন না।

উল্লেখ্য, এই রায় কেবল শিক্ষকদের ক্ষেত্রে। যে সমস্ত অশিক্ষক কর্মী এসএসসি দুর্নীতিতে চাকরি হারিয়েছে, তাদের ব্যাপারে সুপ্রিম কোর্টের এই রায়ে নতুন কোনও আশার আলো নেই। অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিহারারা পুরোপুরি অন্ধকারেই থাকলেন।

সুপ্রিম কোর্টের তরফে আরও বলা হয়েছে, যে সমস্ত ছাটাই শিক্ষক বা অশিক্ষক কর্মীরা টেন্টেড হিসেবে চিহ্নিত হয়েছেন, তাদের বেতন ফেরত দিতেই হবে। এসএসসি এর বিরুদ্ধে কোন আপিল করেনি।

 

 

 

About Post Author