Home » সুকান্ত-শুভেন্দুর নেতৃত্বেই বিজেপি লড়বে ২৬-এর বিধানসভা

সুকান্ত-শুভেন্দুর নেতৃত্বেই বিজেপি লড়বে ২৬-এর বিধানসভা

সময় কলকাতা ডেস্ক:- ২৬-এর বিধানসভা ভোটে বঙ্গ বিজেপি সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই লড়বে। বুধবার রাজ্য বিজেপির রুদ্ধদ্বার সাংগঠনিক বৈঠকে এ কথা দ্ব্যর্থহীন ভাবে জানিয়ে দিয়েছেন দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। অর্থাৎ, আগামীতে রাজ্য বিজেপিকে নেতৃত্ব দেওয়ার তালিকায় যে দিলীপ ঘোষ থাকছেন না, ঠারেঠোরে সেটা তিনি স্পষ্ট করেছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

একইসঙ্গে দিলীপের নাম না করে ওই বৈঠকে দলের আর এক কেন্দ্রীয় নেতা মঙ্গল পাণ্ডের কড়া বার্তা, ‘বিজেপিতে থাকতে হলে দলের অনুশাসন মেনে চলতে হবে। দলীয় শৃঙ্খলার উপরে কেউ নন। আমিও না।’

আগামী বিধানসভা ভোটের রণকৌশল ঠিক করতে বুধবার সল্টলেকের একটি পাঁচতারা হোটেলে বৈঠকে বসেন বিজেপি নেতারা। সূত্রের খবর, সেখানে বনসল দাবি করেন, ‘২৬–এর বিধানসভা ভোট আমরা শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদারের নেতৃত্বেই জিতব।’

বনসলের এ দিনের ঘোষণা থেকে বিজেপির একাংশের ব্যাখ্যা, আগামী বিধানসভা ভোট পর্যন্ত সুকান্তকেই রাজ্য সভাপতি পদে রেখে দেওয়া হবে। তা না হলে, বনসল কখনই শুভেন্দুর সঙ্গে সুকান্তর নেতৃত্বর কথা উল্লেখ করতেন না।

About Post Author