Home » উত্তরাকাশীতে চপার ভেঙে পড়ে মৃত ৫!

উত্তরাকাশীতে চপার ভেঙে পড়ে মৃত ৫!

helicopter exploding in flight

সময় কলকাতা ডেস্ক:- উত্তরাখণ্ডের উত্তরকাশীতে চপার দুর্ঘটনা। প্রাইভেট চপার ভেঙে মৃত্যু পাঁচ জনের। গুরুতর জখম দুই। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ দেহরাদুন থেকে হরসিল যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, চপারে তীর্থযাত্রীরা ছিলেন। ৭ জনকে নিয়ে গঙ্গোত্রী যাওয়ার সময় বিকট শব্দে ভেঙে পড়ে চপারটি। গারোয়ালের ডিভিশনাল কমিশনার বিনয়শঙ্কর পান্ডে দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।

জানা গিয়েছে, এয়ারো ট্রান্স কোম্পানির এই চপার। চারধাম যাত্রার পুণ্যার্থীদের নিয়ে চপারটি উড়ছিল। ভাগীরথী নদীর কাছে নাগমন্দির এলাকায় ভেঙে পড়ে এ দিন সকালে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্করসিং ধামি দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। একই সঙ্গে জানিয়েছেন, যাঁরা জখম হয়েছেন, প্রশাসনের তরফে সব রকম সহযোগিতা করা হবে।

আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দা, পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দুর্গম এই জায়গা থেকে মৃত ও আহতদের উদ্ধার করতে পৌঁছয় সেনাবাহিনী, বিপর্যয় মোকাবিলা দল, অ্যাম্বুল্যান্স। পৌঁছন ভাটওয়ারির বিডিও।

About Post Author