সময় কলকাতা ডেস্ক:- দুই দিন আগে, চেনাব বা চন্দ্রভাগার বাগলিহার বাঁধ আটকে জলের মর্ম বুঝিয়ে দিয়েছিল ভারত। কয়েক ঘণ্টা জল আটকে দেওয়ায় শুকিয়ে মরার আতঙ্কে হাহাকার করে উঠেছিল পাকিস্তান। সে-দেশের কৃষি-শিল্পের অনেকটাই নির্ভর করে এই চেনাবের জলের উপর। এবার সেই চেনাবেরই চার চারটি লক গেট খুলে দিল ভারত। এর জেরে এবার বন্যায় ভাসতে পারে পাকিস্তান।
ভারতে আঘাত করার স্বপ্ন দেখছে পাকিস্তান। বৃহস্পতিবার রাতে পরপর মিসাইল-ড্রোন হামলা চালিয়েছে। সীমান্ত থেকেও লাগাতার গোলাবারুদ ছুড়ছে। পাল্টা জবাব দিয়েছে ভারতও। এবার আরেক পথেও পাকিস্তানকে সবক শেখাল ভারত। খুলে দেওয়া হল চন্দ্রভাগা বাঁধ। হু হু করে জল ঢুকছে পাকিস্তানে। পহেলগাঁও জঙ্গি হামলার প্রত্যাঘাত হিসাবেই প্রথমে সিন্ধু জল চুক্তি স্থগিত করেছিল ভারত সরকার। বন্ধ হয়ে গিয়েছিল সিন্ধু ও উপনদী চন্দ্রভাগা, ঝিলমের জল। পাকিস্তানের রাতারাতি শুকিয়ে মরার মতো অবস্থা হয়, কারণ এই নদীগুলির উপরই নির্ভরশীল পাকিস্তানের ৮০ শতাংশ কৃষিকাজ।
সিন্ধুর জল না ছাড়লে ভারতীয়দের রক্ত বইয়ে দেওয়ার হুমকি দিয়েছিল পাকিস্তানের নেতা-মন্ত্রীরা। ভারত কী করতে পারে, এবার সিন্ধুর জল দিয়েই তা বুঝিয়ে দিল। যুদ্ধ আবহেই শুক্রবার খুলে দেওয়া হল চন্দ্রভাগা বাঁধ। জম্মুতে অতি ভারী বৃষ্টির পর পাকিস্তানে এখন বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। চেনাব নদীতে নির্মিত বগলিহার বাঁধের চারটি ফটক খুলে দেওয়া হয়েছে শুক্রবারই। বৃহস্পতিবার এই চেনাব নদীতেই নির্মিত রিয়াসি সালাল বাঁধের ৩টি ফটকও খুলে দেওয়া হয়। বাঁধের ফটক দিয়ে প্রচুর পরিমাণে জল বের হচ্ছে।
শুক্রবারের খবর অনুসারে, চন্দ্রভাগা নদীর উপর সালাল বাঁধের ৪ টি লকগেট খুলে দিয়েছে ভারত। প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর লকগেট খোলায় হু হু করে জল বের হচ্ছে। যেকোনও মুহূর্তেই ভেসে যেতে পারে পাকিস্তানের শিয়ালকোট। এমন চলতে থাকলে পাকিস্তানের ওই অঞ্চল বন্যায় ভেসে যেতেও পারে। ভারতের দিকে কুনজর দিলে, কী পরিণতি হতে পারে, তা জল-স্থল-আকাশপথে বুঝিয়ে দিচ্ছে ভারত। এবার পাকিস্তান থামে কি না, তাই-ই দেখার।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে