Home » বঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শ্বশুরবাড়ি না শাহের সভা?

বঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শ্বশুরবাড়ি না শাহের সভা?

সময় কলকাতা ডেস্ক:- দীর্ঘদিন বাদে আবার বঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, একদিন আগেই উত্তরবঙ্গে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপরেই অমিত শাহের বঙ্গে আগমন কার্যত ২০২৬ এর ভোটের দামামা বাজিয়ে দিল।

সূত্রের খবর, আগামীকাল রবিবার রাজারহাটে সিএফএসএল-এর সরকারী কর্মসূচিতে যোগদান করবেন অমিত শাহ।। তারপরে নিউটনের এক অভিজাত হোটেলে মধ্যাহ্নভোজ সেরে তিনি রওনা দেবেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম-এর উদ্দেশ্যে। নেতাজি ইনডোর স্টেডিয়ামে বিজেপি নেতাকর্মীদের সঙ্গে সম্মেলন করবেন তিনি আর ওই সম্মেলনেই বক্তব্য রাখবেন অমিত শাহ।

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, ইতিমধ্যেই সেদিকে নজর দিয়েছে বিজেপি। উত্তরের পাশাপাশি দক্ষিনেও এবার বাড়তি নজর দিতে চাইছে পদ্ম শিবির। ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যজুড়ে গেরুয়া ঝড় বইছিল। কিন্তু ঝড় বইলেও আদতে ফল আশানুরূপ হয়নি। বিজেপির তাবড় তাবড় নেতৃত্ব ভেবেছিল এবার হয়তো পদ্মের বঙ্গ দখল হবে। কিন্তু ৭৭ টি আসনেই রনে ভঙ্গ দিয়েছিল বিজেপি। পরবর্তীতে দলবদলের খেলায় বিজেপির আসন সংখ্যা অনেকটাই কমেছে। ২০২৬-এ বিজেপির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসন সংখ্যা, নেতৃত্ব ধরে রাখা, কর্মীদের ধরে রাখা পাশাপাশি সম্ভব হলে আসন সংখ্যা বৃদ্ধি।

কিন্তু এবার হাওয়া অনেকটাই নিম্নমুখী, ফলে ২০২৬ এ বিজেপি কতটা সফল হবে তা নিয়ে সন্দেহ রয়ে গেছে। একদিকে নেতাকর্মীদের মনোবলে অনেকটাই চিড় ধরেছে। নেতৃত্বের মধ্যে তৈরি হয়েছে চওড়া ফাটল। একদা বঙ্গ কাপানো প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে দলের কিছুটা হলেও দূরত্ব তৈরি হয়েছে দীঘার জগন্নাথ মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে সস্ত্রীক দেখা করায়। দাপুটে এবং কর্মঠ নেতা দিলীপ ঘোষ উত্তরবঙ্গে নরেন্দ্র মোদীর সভায় কলকে পাননি। বঙ্গে অমিত শাহ, দিলীপ ঘোষ দেখা করবেন কিনা সে ছিল বড় প্রশ্ন।

সূত্রের খবর, দিলীপ ঘোষ অমিত শাহের সাথে দেখা করতে যাবেন না। ডিসিপ্লিনের কথা বলে কার্যত তার অভিমানকে ঢাকার চেষ্টা করলেন তিনি। এমন অভিমান রাজ্যের বহু নেতার মনেই রয়েছে। সেই অভিমান কতটা কাটাতে পারবে বিজেপি সেটাও এখন বড় প্রশ্ন। অপরদিকে আগামীকাল জামাই ষষ্ঠী। জামাইষষ্ঠীর অজুহাতে কোনও বিধায়ক অমিত শাহের সভায় অনুপস্থিত থাকতে পারবেন না, তা আগেই জানিয়ে দিয়েছে দল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশ অমিত শাহের সভা শেষ করার পর জামাইষষ্ঠী যেতে পারবেন। ফলে বিধায়কেরা পড়েছে সমস্যায়। শ্বশুরবাড়ির সভা নাকি অমিত শাহের সভা।

দুই দিকের মান না রাখলে মান সম্মান নিয়ে টানাটানি হবে বলেই মত বিধায়কদের। যদিও বিজেপি নেতৃত্ব মনে করছেন অধিকাংশ বিধায়ক এবং নেতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত হবে। এখন দেখার অমিত শাহ বঙ্গের নেতাদের উদ্বুদ্ধ করার জন্য কোন টনিক দেয়। ২০২৬ এর বিধানসভা নির্বাচনের দিক নির্ণয় পদ্ধতি নেতাজি ইন্ডোর সভা থেকে অমিত শাহ দেয় কিনা সেটাই এখন আলোচনার বিষয়বস্ত।

About Post Author