Home » ভিড়ে দাঁড়িয়ে টিকিট কাটার দিন এবার শেষ! হল্ট স্টেশনেও চালু এম-ইউটিএস পরিষেবা

ভিড়ে দাঁড়িয়ে টিকিট কাটার দিন এবার শেষ! হল্ট স্টেশনেও চালু এম-ইউটিএস পরিষেবা

সময় কলকাতা ডেস্ক:- গত মে মাসে শিয়ালদহ স্টেশনে চালু হয়েছিল ‘মোবাইল ইউটিএস’ (আনরিজার্ভড টিকিটিং সিস্টেম) পরিষেবা। এ বার শিয়ালদহ সেকশনের সমস্ত হল্ট স্টেশনগুলিতে মোবাইল ইউটিএস (এম-ইউটিএস) পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হলো। এ নিয়ে শুক্রবার শিয়ালদহ ডিভিশনের সিনিয়র ডিসিএম যশরাম মিনা একটি বৈঠকে করেন।সঙ্গে ছিলেন পূর্ব রেলের অন্য কর্তারাও।

শিয়ালদহ-এর ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা জানিয়েছেন, এম-ইউটিএস-এর দ্রুত বাস্তবায়ন হলে যাত্রীদের টিকিট কাটতে অনেকটাই সুবিধা হবে। মোবাইল ইউটিএস মেশিনের মাধ্যমে যাত্রীরা লাইনে না দাঁড়িয়ে সহজে টিকিট কাটতে পারেন। এর ফলে রেলকর্মীদের উপরেও অনেকটাই চাপ কমবে। পাশাপাশি এই মেশিন প্রয়োজন অনুসারে সহজেই স্থানান্তর করা যায়।

সমস্ত হল্ট স্টেশনগুলিতে যাতে দ্রুত এম-ইউটিএস পরিষেবা চালু করা যায় তা নিশ্চিত করা। সেই জন্য যশরম মিনা হল্ট ‘কন্ট্রাক্টর’-দের আগামী ১৫ দিনের মধ্যে এই পরিষেবা চালু করার নির্দেশ দিয়েছেন। নতুন এই ডিজিটাল পদ্ধতি দ্রুত চালু করতে তাঁদের যাতে কোনও রকম সমস্যার সম্মুখীন হতে না হয়, তা নিয়েও শুক্রবারের বৈঠকে আলোচনা করা হয়েছে।

About Post Author