সময় কলকাতা ডেস্ক:- বাংলায় ছাব্বিশের নির্বাচনে পরাজয় অবশ্যাম্ভাবী! সেটা আন্দাজ করেই বাংলায় ঘুরপথে এনআরসির চেষ্টা করছে বিজেপি। নির্বাচন কমিশনের নতুন ভোটার তালিকার নিয়ম নিয়ে দিল্লিতে সরব তৃণমূল কংগ্রেস। ভোটার তালিকায় স্বচ্ছতা আনার লক্ষ্যে সংশোধনের কাজ করছে জাতীয় নির্বাচন কমিশন। সেই কারণে বিভিন্ন রাজ্যের কাছে পাঠানো হয়েছে একটি ‘ডিক্লারেশন ফর্ম’। যার বেশ কিছু নিয়মাবলি নিয়ে আপত্তি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার তাঁর দেখানো রাস্তাতেই এবার তৎপরতা শুরু হয়ে গিয়েছে দলের অন্দরেও। শনিবার রাজধানীর কনস্টিটিউশন ক্লাবে তৃণমূলের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে কমিশনের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করা হয়।
দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন বলছেন, বিজেপির সাম্প্রতিক আভ্যন্তরীণ সমীক্ষায় উঠে এসেছে বাংলার বিধানসভা নির্বাচনে তারা সর্বোচ্চ ৪৫ থেকে ৪৯টি আসন পেতে পারে। এই তথ্য উঠে আসতেই তারা মরিয়া হয়ে এসব করছে। তাই ঘুরপথে এনআরসি করতে চাইছে। সঙ্গে বাংলায় ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে চাইছে।
তৃণমূলের রাজ্যসভার উপ-দলনেতা সাগরিকা ঘোষও সরব হন। কমিশনের রিভিশনের সিদ্ধান্ত বিহার বিধানসভার আগে হলেও তাদের আসল লক্ষ্য বাংলা বলে দাবি করে সাগরিকা বলেন, বাংলায় পরাজয় নিশ্চিত বুঝে নির্বাচন কমিশনকে ব্যবহারের অপচেষ্টা করছে।
এবিষয়ে আগেই দিঘা থেকে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দিল্লিতে সরব তৃণমূল কংগ্রেস। সংসদের বাদল অধিবেশন শুরুর আগেই কমিশনের প্রস্তাবিত ভোটার তালিকা সংশোধন নিয়ে এবার পথে নামতে চলেছে ইন্ডিয়া জোট। জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে যৌথ কর্মসূচি নেবে ইন্ডিয়া জোট। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুর পথে এনআরসি চালুর প্রচেষ্টার অভিযোগের পর প্রতি মুহূর্তে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছে ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা। কী কর্মসূচি নেওয়া হবে তা আলোচনার মাধ্যমে ঠিক হবে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?