সময় কলকাতা ডেস্ক, ২৮ এপ্রিল : বঙ্গে প্রথম দফার ভোটে ৯২ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরে হইচই পড়ে গিয়েছে। ২০২৬ সালের প্রথম দফার ভোটে বঙ্গে ১৫২ টি কেন্দ্রে প্রায় ৩ কোটি ৬০ লক্ষ ভোটার ভোট দিয়েছিলেন। বঙ্গের দ্বিতীয় দফার ভোট কেন্দ্রিক তথ্যে চোখ রাখা যাক।
বুধবার ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (২৯ এপ্রিল) ৩.২১ কোটির বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। রাজ্যে এই দফায় রাজ্যের ৫টি জেলার—উত্তর ২৪ পরগনা (৩৩), দক্ষিণ ২৪ পরগনা (৩১), নদীয়া (১৭), হাওড়া (১৬), কলকাতা (১১), এবং হুগলি (১৮) ও পূর্ব বর্ধমান (১৬) জেলার—১৪২টি আসনে ভোটগ্রহণ হবে।৭টি জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা ঠিক রাখতে ২,৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে।
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে (২৯ এপ্রিল) উত্তর ২৪ পরগনা জেলায় সর্বোচ্চ সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এই জেলায় মোট ৫০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন পুলিশ এলাকা অনুযায়ী বাহিনীর বণ্টন দেখে নেওয়া যাক।
বারাকপুর পুলিশ কমিশনারেট: ১৬০ কোম্পানি
বসিরহাট পুলিশ জেলা: ১২৩ কোম্পানি
বারাসাত পুলিশ জেলা: ১১২ কোম্পানি
বনগাঁ পুলিশ জেলা: ৬২ কোম্পানি
বিধাননগর পুলিশ কমিশনারেট: ৫০ কোম্পানি
উত্তর ২৪ পরগনার পরেই সর্বোচ্চ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে দক্ষিণ ২৪ পরগনায় (৪০৯ কোম্পানি)। স্পর্শকাতর বুথের সংখ্যা এবং আন্তর্জাতিক সীমানার গুরুত্ব বিবেচনা করেই উত্তর ২৪ পরগনায় এই বিপুল পরিমাণ বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।।
বঙ্গের দ্বিতীয় দফার ভোট #২০২৬বিধানসভানির্বাচন
আরও পড়ুন বিধানসভা নির্বাচন : বারাসাতে জিতবে কে?


More Stories
কোলে সন্তান নিয়ে বুথ আগলাচ্ছেন মহিলা পুলিশ
অভয়ার পানিহাটি ভোটে কার?
অশোকনগরে জিতবে কে?