দীপ সেন, সময় কলকাতা : “কী পরিবর্তন আনলে কাকা/ বাজার করতে পকেট ফাঁকা!’ – কেন্দ্র হোক বা রাজ্য, বিরোধীদের এই টু-লাইনার ভোটের আবহে শাশ্বত । পরিবর্তন আসা জরুরি কিনা সেকথাও সবার জানা নেই, পরিবর্তন আসবে কিনা জানা নেই কারও । তবে সবার জানা আছে সন্তানকে দুধে ভাতে রাখতে হলে আজকের এই চড়া বাজারে সংগ্রাম করেই বাঁচতে হবে।মায়েদেরও চাকরি বাঁচিয়ে চলতে হবে। মহিলা পুলিশ কর্মী শিখা মণ্ডল (নাম প্রকাশে অনিচ্ছুক হওয়ায় এই নামেই লেখা হল ) তাই নিজের এগারো মাসের বাচ্চাকে নিয়ে বারাসাতে ভোটের কেন্দ্রে চলে এসেছেন। হয়তো তাও নয়। হয়তো কাজের প্রতি ভালোবাসায় সন্তানকে কোলে নিয়ে পালন করছেন নিরাপত্তা কর্মীর দায়িত্ব।ভোটের কাজও করছেন, আবার কাছছাড়া হতে না পাওয়া সন্তানকে ফিডিং বোতলও তুলে দিচ্ছেন কাজের ফাঁকে। ভোটের বঙ্গে অনন্য রঙ্গ যেন বারাসাতে রাজ্যের মহিলা পুলিশ কর্মীর মধ্যে দিয়ে পেয়েছে অসামান্য মাত্রা। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে – প্রচলিত প্রবাদ মেনেই শিখা মণ্ডল শিশুকে কোলে নিয়ে ভোটের কাজ করে চলেছেন নিরলস ভাবে। মাতৃস্নেহ, অপত্য স্নেহ আর কাজের প্রতি নিষ্ঠা মিলেমিশে গিয়েছে বঙ্গের ভোটে ।।
কোলে সন্তান নিয়ে বুথ আগলাচ্ছেন মহিলা পুলিশ
Oplus_131072


More Stories
এক নজরে বঙ্গের দ্বিতীয় দফার ভোট
অভয়ার পানিহাটি ভোটে কার?
অশোকনগরে জিতবে কে?