সময় কলকাতা ডেস্ক:- ২০২৬ এর বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচন এবার খুবই গুরুত্বপূর্ণ। কারণ একদিকে শাসকদলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ, আর অন্যদিকে বিজেপির নতুন রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যের অগ্নিপরীক্ষা। তাই বিধানসভা নির্বাচনের আগেই যে দল বদলের খেলা শুরু হবে এটা প্রত্যাশিত। তৃণমূল সহ অন্যান্য দল ছেড়ে এবার শতাধিক কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করলেন।
যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে জলপাইগুড়ি জেলায়। রাজ্য বিজেপির নতুন দায়িত্ব পেয়ে রাজ্যসভার সাংসদ বিজেপি নেতার শ্রমিক ভট্টাচার্য দাবি করেছিলেন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অস্তাচলে যাবে শাসক দল তৃণমূল কংগ্রেস। নতুন রাজ্য সভাপতি পেয়ে বিজেপি কর্মী সমর্থকেরা অনেকটাই উজ্জীবিত। তারই প্রতিফলন দেখা গেল জলপাইগুড়িতে।
জলপাইগুড়ির সদর বিধানসভার মন্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের অধীন ফোল্ডিং মোড় এলাকায় শতাধিক কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন জেলা বিজেপি সভাপতি হাত ধরে। ২০০ কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করায় এই অঞ্চলে বিজেপি অনেকটাই শক্তিশালী হলো বলে দাবি করেছেন বিজেপি নেতৃত্ব।


More Stories
সরকার গঠন : রাজ্যপালের কাছে জমা পড়ল গেজেট নোটিফিকেশন
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ