Home » কথা রাখলেন বারাসাতের কাউন্সিলর দেবব্রত পাল, মঞ্চ থেকে ভূয়সী প্রশংসা পুর প্রধানের, খুশি এলাকাবাসী

কথা রাখলেন বারাসাতের কাউন্সিলর দেবব্রত পাল, মঞ্চ থেকে ভূয়সী প্রশংসা পুর প্রধানের, খুশি এলাকাবাসী

সময় কলকাতা ডেস্ক:- কথা রাখলেন বারাসাত পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবব্রত পাল। বাম জামানায় বারাসাতের চাঁপাডালি থেকে কলোনি মোড় পর্যন্ত রেল গেটের উপর ওভারব্রিজ হওয়ার পর ব্রিজের নীচ বরাবর ১২ নম্বর রেলগেটের আগে ও পরে হকার এবং কিছু স্থানীয় দোকানদাররা দোকান তৈরি করে রাস্তা সংকীর্ণ করে ফেলেছিলেন। যার ফলে সাধারণ মানুষদের রাস্তায় চলাচলে হত ব্যাপক অসুবিধে। ফলে বারাসাত পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবব্রত পাল কথা দিয়েছিলেন যে তিনি এই অসুবিধে দূর করবেন। এবং তিনি সে কথা রাখলেন।

যেহেতু হকার এবং কিছু স্থানীয় দোকানদাররা দোকান তৈরি করে রাস্তা সংকীর্ণ করে ফেলেছিলেন। এর ফলে পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের সমস্যা ছিল দীর্ঘদিনের। কাউন্সিলর দেবব্রত পাল কথা দিয়েছিলেন, তিনি এই রাস্তাটি সাধারণ মানুষদের জন্য চলাচলের উপযোগী করে দেবেন। সেই কথা রাখলেন তিনি। বেশকিছুদিন ধরেই কলোনি মোড় থেকে ১২ নম্বর রেলগেটের দিকে ব্রিজের নিচের রাস্তা ও দোকানের সংস্কার কার্য শুরু হয়েছিল দেবব্রত পালের উদ্যোগে। শুক্রবার ছিল তারই উদ্বোধনী অনুষ্ঠান। এদিন রাস্তা ও দোকানদারদের দোকানের সংস্কার কার্য সম্পন্ন হয় তার উদ্যোগে। এবং হকার ও দোকানদারদের নতুন করে দোকান দেন তিনি। সাথে দুটি অ্যাম্বুলেন্স প্রদান করেন তিনি ওই এলাকার হকার ও দোকানদারদের। সর্বোপরি, বারাসাত ব্রিজের তলে যে সমস্ত দোকান ছিল, সে সমস্ত দোকান মালিকদের সাথে কথা বলে দোকানগুলিকে রাস্তা থেকে সরিয়ে জায়গা করে দেওয়া হল তৃণমূল কাউন্সিলর দেবব্রত পাল তথা বারাসাত পুরসভার উদ্যোগে।

 

About Post Author