Home » প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মদিন উদযাপন

প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মদিন উদযাপন

সময় কলকাতা ডেস্ক:- ২ অগাস্ট শনিবার পালিত হল বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মদিন। আইএনটিইউসি সেবাদলের সভাপতি প্রমোদ পান্ডের উদ্যোগে আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়কে স্মরণ করা হল এদিন। শিয়ালদহে নীলরতন সরকার মেডিকেল কলেজের উল্টোদিকে আর-আহমেদ ডেন্টাল মেডিকেল কলেজের সামনে “ঔষধ সত্যাগ্রহ” আন্দোলন কর্মসূচী নেওয়া হয় আইএনটিইউসি এর তরফে।

যেখানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ওষুধের ক্ষেত্রে অব্যবস্থাপনানার অভিযোগ তুলে ৪ দফা দাবি পেশ করা হয়। আইএনটিইউসি এর দাবি, জাল ওষুধে বাজার ছেয়ে গিয়েছে। বেশিরভাগ জাল ওষুধ তৈরি হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে। এমনকী কেন্দ্রীয় সরকারি সংস্থার স্যালাইনও জাল বেরোচ্ছে। অথচ এই পরিস্থিতিতে “আচ্ছে দিন”-এর প্রচার করছে বিজেপি।

About Post Author