Home » বন্ধ হচ্ছে না কোনও চালু প্রকল্প, আর কী জানালেন শুভেন্দু

বন্ধ হচ্ছে না কোনও চালু প্রকল্প, আর কী জানালেন শুভেন্দু

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১১ মে : অতীতের সামাজিক প্রকল্প বন্ধ না করে নতুন প্রকল্প গুলির বাস্তবায়নের অঙ্গীকার।  বঙ্গে বিজেপি শাসনের প্রথম বৈঠকের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন অতীতে চালু থাকা কোন সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না।  চালু থাকা সামাজিক প্রকল্পগুলি বিজেপি সরকারের জমানাতেও থাকবে, এদিন বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর এমন সিদ্ধান্তই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্ত্রিসভার বৈঠকের উপর ঠিক কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? বিজেপির ভোট পূর্ববর্তী বিভিন্ন প্রতিশ্রুতি, চালু থাকা বিভিন্ন প্রকল্প এবং ডিএ নিয়ে কী জানালেন শুভেন্দু?

শুভেন্দু অধিকারী বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গের জন্য যা যা ঘোষণা করেছিলেন, তা পালন করবে বর্তমান সরকার। অতীতের চালু কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না’। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম ক্যাবিনেট বৈঠকের পরে শুভেন্দু বলেন,” ১০ বছর, ৩০ বছর আগের প্রকল্প সব চালু থাকবে। পোর্টালও আপডেট হবে। যা কাজ পরে আছে সেগুলি সব হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এও বলেন, ‘এদিন থেকেই আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত হল পশ্চিমবঙ্গ। প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও। কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেপারলেস অফিস করব। সমস্ত সুবিধাভোগীরা ডিবিটির মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে কাজ হবে। তবে কোনও মৃত ব্যক্তি, বা বাইরের ব্যক্তি যাতে এই সুবিধা না পায় সেদিকটিও দেখা হবে।’শুধু তাই নয় বকেয়া ডি, সপ্তম পে কমিশন এবং নারী সুরক্ষা সম্পর্কিত  সিদ্ধান্তের অগ্রিম ইঙ্গিত দিয়েছেন শুভেন্দু অধিকারী। এনিয়ে কী জানালেন শুভেন্দু ?

বঙ্গে বিজেপি শাসনের প্রথম আনুষ্ঠানিক বৈঠকের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, “মহিলা নির্যাতন, বকেয়া ডিএ এবং বেতন কমিশন নিয়ে পরের মন্ত্রিসভার বৈঠকে এব্যাপারে আলোচনা করা হবে।”উল্লেখ্য, বকেয়া ডিএ, সপ্তম পে কমিশনকে ভোট পূর্ববর্তী প্রচারে হাতিয়ার করেছিল বিজেপি। কখনও নরেন্দ্র মোদি, কখনও অমিত শাহ, ভোট প্রচারে এসে কার্যত বারবার স্মরণ করিয়েছেন এই সব প্রতিশ্রুতিগুলি। এবার প্রথম ক্যাবিনেট বৈঠকের দিনই বিভিন্ন  ঘোষণার মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে শোনা গেল এই প্রসঙ্গ। সর্বোপরি,সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে দীর্ঘদিন ধরেই রাজ্যে আন্দোলন চলছে। এখন নতুন মুখ্যমন্ত্রীর সোমবারের অন্যদিকে নারী সুরক্ষা নিয়ে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত।এই বিষয়কেও গুরুত্ব সহকারে বিবেচনা করছে নবনির্বাচিত বিজেপি সরকার তা জানিয়ে দিলেন সুরেন্দ্র অধিকারী।

 

About Post Author