Home » ফের প্রকাশ্যে শ্যুটআউট! বেঘোরে প্রাণ গেল পঞ্চায়েত কর্মীর

ফের প্রকাশ্যে শ্যুটআউট! বেঘোরে প্রাণ গেল পঞ্চায়েত কর্মীর

সময় কলকাতা ডেস্ক:- শ্যুটআউট আবারও। এবার দিনের আলোয় কোচবিহারে শ্যুটআউট। শ্যুটআউটে মৃত ১।

জানা গেছে, এবার ভরদুপুরে গুলির শব্দে কেঁপে উঠেছে কোচবিহারের পুণ্ডিবাড়ি সংলগ্ন এলাকা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুণ্ডিবাড়ি এলাকার বাসিন্দা তথা পঞ্চায়েত কর্মী অমল অধিকারী। তিনি শনিবার দুপুরে ভরা হাট দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঠিক তখন হঠাৎই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দৃষ্কৃতীরা।

সূত্রের খবর, গুলিতে গুরুতর জখম হন তিনি। তারপর আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। এর জেরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পুলিশের তরফে চালানো হচ্ছে খোঁজ।

About Post Author