সময় কলকাতা ডেস্ক:- অবাধে চেম্বার খুলে চিকিৎসা করছেন। তবে তাঁদের না আছে ডিগ্রি, না আছে কোনও সার্টিফিকেট। ডাক্তারি ডিগ্রি তো দূরের কথা, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাটুকুও নেই বললেই চলে। অথচ দিনের পর দিন চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তাঁরা। মালদহের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকে গোবরাঘাট হাটে ধরা পড়ল এমনই ভয়ঙ্কর ছবি। এক কথায় তারা ভুয়ো চিকিৎসক।
কিন্তু গ্রামের সহজ সরল গরীব মানুষরা তাঁদেরকে চিকিৎসক ভেবে ঠকছেন। হাট মানে আমরা বুঝি যেখানে শাক সবজি, ফলমূল, মাছ মাংস, কাপড় সহ বিভিন্ন সামগ্রী বেশ কিছুটা সস্তায় পাওয়া যায়। গ্রামের মানুষরা ভিড় জমান সেখানে। কিন্তু সেই হাটেই এবাবে জেলার বিভিন্ন প্রান্ত থেকে পসরা সাজিয়ে বসছেন এই সমস্ত ভুয়ো চিকিৎসকরা। কোনওরকম ডিগ্রী ছাড়াই অবাধে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তাঁরা। মানুষের কাছে জাল ওষুধ বিক্রি থেকে শুরু করে, চলছে দাঁতের চিকিৎসা।
এমনকি দাঁতও তোলা হচ্ছে। আর গ্রামের মানুষ সস্তায় চিকিৎসা পাচ্ছেন ভেবে সেখানে নিয়মিত চিকিৎসা পরিষেবা নিতে যাচ্ছেন। কিন্তু এর ফলে তাঁরা যে নিজেদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছেন তা ঘুণাক্ষরেও টের পাচ্ছেনা না। ভুয়ো চিকিৎসকদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা নিজেরাই জানাচ্ছেন তাদের কাছে কোন বৈধ কাগজপত্র নেই। শুধুমাত্র তারা প্র্যাকটিস করতে করতেই তাঁরা শিখেছেন।
আর এই চিত্র শুধুমাত্র শুধু গোবরাঘাট হাটেই নয়। পার্শ্ববর্তী তুলসিহাটা, চাঁচল, সামসি সব হাটেই এই ভুয়ো চিকিৎসকরা রমরমিয়ে তাঁদের কারবার চালাচ্ছেন। কিন্তু প্রশ্ন উঠছে, এ সব কি প্রশাসনের নজরে পড়ছে না?
কেন পদক্ষেপ করছে না স্বাস্থ্য দফতর? এদিকে ভয়ানক এই চিত্র সামনে আসার পর থেকেই এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
এই বিষয়ে জেলা বিজেপি সম্পাদক রুপেশ আগরওয়ালের দাবি, “যে সরকারটাই ভুয়ো, স্বাভাবিকভাবেই সেই রাজ্যের চিকিৎসক, শিক্ষক সবই ভুয়ো হবে।
যদিও বিষয়টি নিয়ে পাল্টা সাফাই দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আইএনটিটিইউসি-র ব্লক সভাপতি সাহেব দাস বলেন, এটি প্রশাসনের নজরে আনা হচ্ছে। সঠিক পদক্ষেপ করা হবে। যাঁরা এরকম করছে, তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।
গোটা বিষয়টি সামনে আসার পর থেকে জেলা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। বিষয়টি নিয়ে কী ব্যবস্থা নেই প্রশাসন সেটাই এখন দেখার।


More Stories
ঔদ্ধত্য,দাম্ভিকতা,অহংকার এবং দুর্নীতিকে মদত -নাম না করে মমতাকে বেনজির আক্রমণ শান্তনু সেনের
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান
বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিস্কৃত ঋতব্রতকে