সময় কলকাতা ডেস্ক:- ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, এই প্রক্রিয়ার আড়ালে কার্যত এনআরসি চালু করার চেষ্টা হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বেহালায় প্রাক-স্বাধীনতা দিবসের মঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন, ভোটার তালিকা সংশোধনের জন্য যে সব নথি চাওয়া হচ্ছে, তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য নয়।
বিহারের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম মুছে যাওয়া মানুষের জন্য বড় স্বস্তির বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার শীর্ষ আদালত অন্তর্বর্তী নির্দেশে জানিয়েছে— যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তাঁরা আপত্তি জানাতে আধার কার্ড জমা দিতে পারবেন।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সেই প্রসঙ্গে বলেন, বিহারে খানিকটা ছাড় দিয়েছে শীর্ষ আদালত। বাংলার ক্ষেত্রেও ব্যাপারটা বিবেচনা করা হবে নিশ্চয়ই।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?