সময় কলকাতা ডেস্ক:- উত্তর ২৪ পরগনা জেলার বেলঘরিয়া থেকে উঠে এল এক চাঞ্চল্যকর অভিযোগ। বেলঘরিয়ার কামারহাটী পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের ঘটনা। অভিযোগ, ওই এলাকার কিছু মানুষ তথা দুষ্কৃতীরা চাঁদার জুলুম শুরু করে দেয় পুজো আসতেই। যার বিরুদ্ধে প্রতিবাদ করায় বেধড়ক মারা হয় এই ওয়ার্ডের বাসিন্দা আদিত্য মহান্তি-কে।
জানা গিয়েছে, এই ওয়ার্ডের বাসিন্দা আদিত্য মহান্তি কাজ থেকে ফেরার সময় একদল দুষ্কৃতী তার বাড়ির কাছে তাকে ঘিরে ধরে এবং ব্যাপক মারধর করে। তাকে ড্রেনের মধ্যে ফেলে তার মাথা ও মুখে বেদম প্রহার করা হয় বলেও অভিযোগ। সেই সময় আক্রান্তের মা ঘটনাটি দেখতে পেয়ে তার কাছে ছুটে গেলে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে অভিযোগ।
এরপরই ওই যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
প্রসঙ্গত, ওই ওয়ার্ডের বিভিন্ন এলাকার মানুষেরা বিভিন্ন অসামাজিক কাজকর্মে জড়িত। পুজো আসতেই ওই সব মানুষ তথা দুষ্কৃতীরা চাঁদার জুলুম শুরু করে দেয় বলেও অভিযোগ। আক্রান্ত আদিত্য ওই জুলুমবাজির প্রতিবাদ করায় তার ওপর এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে বেলঘরিয়া থানার পুলিশ।


More Stories
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের
প্রাক্তন বিধায়ক রফিকুরের ভাই আনিস গ্রেফতার