আইএসএল নিয়ে জট কাটার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিচারপতি নরসীমা ও জয়মাল্য বাগচি এআইএফএফ ও এফএসডিএল-কে একসঙ্গে বসে এমআরএ-র ভবিষ্যৎ নির্ধারণ করার নির্দেশ দিয়েছেন। আগামী শুনানি ২৮ আগস্ট দুপুর ১.১৫ মিনিট থেকে। আইএসএল কোন পথে? জানতে অপেক্ষা করতে হবে ২৮ অগাস্ট শুনানি পর্যন্ত।
ফেডারেশন এনিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার আগেই সতঃপ্রবৃত্ত হয়ে অ্যামিকাস কিউরিয়ে অর্থাৎ আদালতের নিরপেক্ষ আইনজীবি গত সোমবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চে হাজির হয়ে আইএসএল ঘিরে অচলাবস্থা কাটানোর জন্য হস্তক্ষেপের আবেদন জানান ও রায় দানের।
শুক্রবারের শুনানিতে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে, এআইএফএফ ও এফএসডিএল-কে কে এক সঙ্গে বসে মাস্টার প্ল্যান’ র বিষয়ে আলোচনা করে ভবিষ্যত নির্ধারণের নির্দেশ দিয়েছেন বিচারপতি নরসিংহ ও জয়মাল্য বাগচী।
আইএসএলের ক্লাবগুলির পক্ষ থেকে বর্ষীয়ান আইনজীবী গোপাল শঙ্করনারায়ণনের মাধ্যমে সুপ্রিম কোর্টে আইএসএলের অচলাবস্থা কাটাতে আবেদন করেছিল।
সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল, ফেডারেশনের খসড়া সংবিধান চূড়ান্ত করার আগে জাতীয় ক্রীড়া বিলের বিষয়টিকে গুরুত্ব দিতে হচ্ছে। সব পক্ষের মতামত না শুনে নির্দেশ দেওয়ার কথা জানানো হয়।
মূলত মাস্টার রাইটস এগ্রিমেন্ট (এমআরএ) ঘিরেই এআইএফএফ এবং এফএসডিএলের মধ্যে দীর্ঘদিন ধরে অচলাবস্থা তৈরি হয়েছে। এমআরএ ইন্ডিয়ান সুপার লিগের প্রশাসনিক কার্যকলাপের মূল কাঠামো। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ২০২৫ সালের ডিসেম্বরে।
চলতি বছরেই যেহেতু চুক্তি শেষ, তাই নতুন চুক্তির জন্য ফেডারেশন চাপ দিতে থাকে। অন্যদিকে এফএসডিএল নতুন চুক্তিতে পরিবর্তনের দাবি করতে থাকে।
জটিলতার জন্য আইএসএল অংশগ্রহণকারী ক্লাবগুলি সমস্যায় পড়েছে। দেশের শীর্ষ ফুটবল লিগ নিয়ে এই অনিশ্চয়তার মধ্যে ওড়িশা এফসি এবং বেঙ্গালুরু এফসি চেন্নাইয়িন এফসি ফুটবলার ও কর্মচারীদের বেতন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?