Home » নতুন স্পনসর নিয়ে সাবধানী বিসিসিআই, দৌড়ে এগিয়ে কারা?

নতুন স্পনসর নিয়ে সাবধানী বিসিসিআই, দৌড়ে এগিয়ে কারা?

ভারতীয় দল

ভারতীয় দল

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল। ড্রিম ১১, সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ।
সচিব দেবজিৎ সইকিয়া বলেন, “অনলাইন গেমিং বিলের পর বিসিসিআই ড্রিম ১১ সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে। বিসিসিআই ভবিষ্যতে এই ধরনের সংস্থার সঙ্গে আর কখনও চুক্তি করবে না। যেহেতু বিলটি আইনে পরিণত হয়েছে, সেহেতু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বিসিসিআইয়ের পক্ষে ড্রিম ইলেভেনের সঙ্গে পথচলা সত্যিই কঠিন হবে। সঙ্গত কারণেই এই সংস্থার সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। বিসিসিআই ভবিষ্যতের কথা মাথায় রেখেই নতুন স্পনসরের কথা ভেবে নেবে।“
কারা হবে ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর? একাধিক সংস্থার নামই শোনা যাচ্ছে। রিলায়েন্স এবং আদানি গোষ্ঠীর নাম শোনা যাচ্ছে। কিন্ত স্পনসর বাছাইয়ের ক্ষেত্রে এবার কিছুটা সাবধানী নীতি চাইছে বিসিসিআই। এই

ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম ‘ড্রিম ইলেভেন’, যারা ২০২৩ সালের জুলাই থেকে ভারতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসর! চুক্তি অনুযায়ী বিসিসিআইয়ের সঙ্গে তিন বছরের চুক্তি ছিল সংস্থাটির। গত বুধবার ‘দ্য প্রোমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল ২০২৫’ পাশ করেছে কেন্দ্রীয় সরকার।এরফলে দেশে অন লাইন গেমিং অ্যাপগুলো নিষিদ্ধ হয়েছে ভারতে।
টিম ইন্ডিয়ার টাইটেল স্পনসর হিসেবে ২০২৩-২০২৬ চক্রের জন্য ৩৫৮ কোটি টাকা মূল্যের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
ইতিমধ্যেই নতুন স্পনসর পাওয়ার প্রক্রিয়া শুরু করে ফেলেছে বিসিসিআই। তবে ৯ সেপ্টেম্বরের আগে স্পনসর না পেলে গোটা এশিয়া কাপেই স্পনসরের লোগো ছাড়া খেলবে ভারত।

About Post Author