Home » জাতীয় দলে নেই বাঙালি ফুটবলার, খালিদের দলে ব্রাত্য সুনীলও

জাতীয় দলে নেই বাঙালি ফুটবলার, খালিদের দলে ব্রাত্য সুনীলও

ছবি সৌ- ইমামি ইস্টবেঙ্গল

ছবি সৌ- ইমামি ইস্টবেঙ্গল

কাফা নেশনস কাপের জন্য ঘোষিত হল ভারতীয় ফুটবল দল। সোমবার এই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তাৎপর্যপূর্ণভাবে এই দলে নেই কোনও বাঙালি ফুটবলার। এমনকি সুনীল ছেত্রীও ভারতীয় দলে সুযোগ পাননি।

 

ভারতীয় দলের শিবিরে সুনীল ছেত্রীর না থাকা নিয়েই প্রশ্ন উঠেছিল আগেই। যদিও খালিদ জামিল জানিয়েছিলেন, সুনীলের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খালিদ বুঝিয়ে দিয়েছিলেন সুনীল ছেত্রী তাঁর পরিকল্পনায় নেই। খালিদ জানিয়েছিলেন, জাতীয় শিবিরে ওকে না-ডাকার কারণ, আমরা কাফা প্রতিযোগিতাকে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে খেলার আগে একটা প্রস্তুতি হিসাবে দেখছি। ফিফার এই উইন্ডোতে আমি নতুন কয়েক জনকে দেখে নিতে চাই।

অবসর ভেঙে এর আগে মানালো মার্কুয়েজের ডাকে ভারতীয় দলে ফিরেছিলেন সুনীল। কিন্ত খালিদ জামিলের কোচিংয়ে তিনিও ব্রাত্যই থাকলেন জাতীয় দলে।

বর্তমানে সুনীল ছেত্রীর বয়স ৪১। অবসর ভেঙে ফিরলেও তাঁর পক্ষে বেশিদিন আন্তর্জাতিক ফুটবল খেলা কঠিন, ফলে সনীলকে বাদ দিয়েই পরিকল্পনা সাজাতে হবে খালিদ জামিলকে। ফলে নতুন ফুটবলারদের তিনি দলে সুযোগ দিতে চাইছেন। স্ট্রাইকার হিসাবে দলে নিয়েছেন ইরফান, মনবীর সিং, জিতিন এমএস, ছাংতে , বিক্রম প্রতাপ সিং।ভারতীয় দলে স্ট্রাইকারের অভাব রয়েছে। ফলে নতুন স্ট্রাইকারদের দেখে নিতে চান খালিদ। এরপরই এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে।

কয়েকদিন আগেই রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস অভিযোগ করেছিলেন ভারতীয় দলে বাঙালি ফুটবলারদের সঙ্গে বঞ্চনা করা হচ্ছে। তাঁর সেই অভিযোগ কতটা সত্য সেটা প্রমাণিত হল ভারতীয় দল ঘোষণার মধ্য দিয়ে। একজন বাঙালি ফুটবলারও জায়গা পেলেন না ভারতীয় দলে।
ভারতের সামনে রয়েছে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের চ্যালেঞ্জ। অক্টোবরে সিঙ্গাপুরের বিরুদ্ধে এক সপ্তাহের মধ্যে পরপর দু’টি ম্যাচ খেলতে হবে তাদের। এখন পর্যন্ত দু’টি ম্যাচে মাত্র এক পয়েন্ট অর্জন করে গ্রুপে সবার নীচে রয়েছে ভারত।

ভারতীয় দল
গোলরক্ষক
গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং,হৃতিক তিওয়ারি

ফরওয়ার্ড
ইরফান ইদওয়াদ, মনবীর সিং, জিতিন এমএস, ছাংতে, বিক্রম প্রতাপ সিং

ডিফেন্ডার
রাহুল ভেকে, নওরেম রোশন সিং, আনোয়ার আলি, সন্দেশ ঝিংগান, চিংলেনসানা সিং ভালপুইয়া, মহম্মদ উভাইস

মিডফিল্ডার
নিখিল প্রভু, সুরেশ সিং, দানিশ ফারুক, জিকসন সিং, বরিস সিং, আশিক কুরুনিয়ান, উদান্তা সিং, নওরেম মহেশ সিং

 

 

 

About Post Author