সময় কলকাতাঃ হুমকি দিলেন কঙ্গনা। কাকে হুমকি দিলেন কঙ্গনা? তিনি হুমকি দিলেন করণকে।হুমকি দেওয়ার কারণ কী? বলাবাহুল্য,কঙ্গনা রানাওয়াত ও করণ জোহরের অভ্যন্তরীণ দ্বন্দ্ব বেশ পুরনো । সেই ‘কফি উইথ করণ’ -এ কঙ্গনার নেপোটিজম মন্তব্য থেকে তাঁদের তরজা শুরু । যত দিন গেছে করণ-কঙ্গনার তরজা ততই বেড়েছে । তার উপর অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কঙ্গনা যেভাবে করণ জোহরকে, এই মৃত্যুর জন্য দায়ী করেছিলেন তাতে তাঁদের সম্পর্ক আরও বেশি তিক্ত হয়ে উঠেছিল । সেই বিতর্ক এখনও চলছে । সুযোগ পেলেই একে অপরকে কটাক্ষ করতে ছাড়েন না এই দুই শিল্পী ।এবার কঙ্গনা দিলেন হুমকি।

এবার সেই বিতর্কের আগুনেই আরও ঘি ঢাললেন কঙ্গনা । নতুন টিভি শোয়ের প্রচারে এসে হুমকি দেওয়ার সুরে কঙ্গনা স্পষ্ট জানালেন, পরিচালক করণকে তিনি জেলে পাঠাতে চান । প্রযোজক একতা কাপুরের নতুন রিয়্যালিটি শো লকআপে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে । একতার ওটিটি প্ল্যাটফর্ম ‘অল্ট বালাজি’তে দেখা যাবে এই শো । সেই শোয়ে এক ঝাঁক তারকাকে থাকতে হবে কঙ্গনার জেলে । সেখানে কঙ্গনার নির্দেশ মেনেই চলতে হবে তাঁদের । এই শোয়ের প্রচারেই কঙ্গনা বলেন, ‘আমার শত্রুর তালিকা অনেক বড় । তবে যদি সুযোগ পাই, তাহলে সবার প্রথম করণ জোহরকেই জেলে পুরতে চাই । আর তার ঠিক পাশের কারাগারে থাকবে একতা । একতা ও করণকে কঠিন শাস্তি দিতে চাই আমি ।

হুমকি দিলেন কঙ্গনা আর এই কাণ্ড তোলপাড় ফেলার পাশাপাশি অনেকেই মনে করছেন এই টিভি শো অনেক অংশেই “বিগ বস” কে টেক্কা দিতে সক্ষম হবে । তবে সঞ্চালিকা হিসেবে কঙ্গনাকে দর্শকরা কতটা পছন্দ করবেন সেটাই গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন :মুকুটে নয়া পালক, আন্তর্জাতিক সম্মান পাচ্ছেন করণ জোহর


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র