সময় কলকাতা ডেস্ক, ৬ মার্চ : ধর্মতলায় ধর্নামঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তোপ নির্বাচন কমিশন ও বিজেপিকে। ভন্ন মঞ্চে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘লজ্জা রাখার আর জায়গা নেই। ভোটার তালিকায় যারা মৃতরা এখানে বসে রয়েছে। কিন্তু এঁরা বসে থেকে প্রমাণ দিচ্ছেন, তাঁরা ভালোভাবে বেঁচে আছেন।’
অন্যদিকে উত্তরবঙ্গে বিজেপির প্রাক্তন বঙ্গ সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ধর্মতলার ধর্না প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদ্রুপ করে বলেন, মুখ্যমন্ত্রী বিরোধী দলনেত্রী হওয়ার প্র্যাকটিস করছেন। নির্বাচন আসছে, বিজেপি ক্ষমতায় আসবে, বিজেপির মুখ্যমন্ত্রী হবে রাজ্যে আর বিরোধী দলনেত্রী হবেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বিরোধী দলনেত্রী হিসেবে বারবার মমতা বন্দোপাধ্যায়কে ধর্নায় বসতে হবে , তাই আগাম প্র্যাকটিস করে রাখা ভালো – টিপ্পনি সুকান্ত মজুমদারের। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্যপাল পদত্যাগের আগে তার সঙ্গে কোনো আলোচনা করেননি। সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে বলেন, রাজ্যপাল পদত্যাগ করবেন কিনা তা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করার কথা সংবিধানে লেখা নেই।।


More Stories
ঔদ্ধত্য,দাম্ভিকতা,অহংকার এবং দুর্নীতিকে মদত -নাম না করে মমতাকে বেনজির আক্রমণ শান্তনু সেনের
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান
বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিস্কৃত ঋতব্রতকে