সময় কলকাতা ডেস্ক, ৬ মার্চ : আই সি সি টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে রবিবার। ফাইনালে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। তবে ভারত ও নিউজিল্যান্ড ছাড়াও আরও চারটি দেশের খেলোয়াড়দের মধ্যে সেরা খেলোয়াড় হওয়ার লড়াই চলছে। কে হবেন প্রতিযোগিতার সেরা খেলোয়াড়? প্লেয়ার অফ দা টুর্নামেন্টের জন্য লড়াইয়ে ৬ দেশের মোট ৮ জন খেলোয়াড় রয়েছেন। আইসিসির নির্বাচকরা ইতিমধ্যেই এই তালিকা প্রকাশ করেছেন।আশ্চর্যজনক না হলেও চমকপ্রদ ভাবে এই তালিকায় রয়েছেন সঞ্জু স্যামসন।টুর্নামেন্টের শুরু থেকে ভারতের হয়ে প্রথম একাদশে জায়গা না পাওয়া সঞ্জুর উত্থান ঘটেছে ভারতের শেষ দুটি ম্যাচে যেখানে মাত্র ৯২ টি বল খেলে ১৮৬ রান করেছেন তিনি। টুর্নামেন্টে মাত্র চারটি ম্যাচ খেলে ২৩২ রান সংগ্রহ করেছেন তিনি ২০১ এর বেশি স্ট্রাইক রেটে। তিনি আমেদাবাদে অনুষ্ঠিতব্য ফাইনালে তাঁর ফর্ম ধরে রাখতে পারলে এবং ভারতের চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে অন্যতম প্রধান ভূমিকা নিলে তিনি মাত্র ৫ টি ম্যাচ খেলেই প্লেয়ার অফ দা টুর্নামেন্ট নির্বাচিত হতেই পারেন এবং তা হবে ক্রিকেটের অন্যতম কাম ব্যাকের উদাহরণ।
অন্য যে সাতজন খেলোয়াড় টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরার দৌড়ে রয়েছেন তাঁরা হলেন পাকিস্তানের সাহেবজাদা ফারহান, দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি ও এডিয়েন মার্করাম, ইংল্যান্ডের জ্যাক উইলিশ, যুক্তরাষ্ট্রের ভ্যান স্ককউইক, এবং নিউজিল্যান্ডের টিম সাইফার্ট ও রাচিন রাবিন্দ্রা।।


More Stories
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ : ছক্কা মারার রাজা
আবার বিজয়ী, ইতিহাস গড়ল ভারত
2026 টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল : কে জিতবে?