সময় কলকাতা ডেস্ক, ১৯ এপ্রিল : বলিউডের একজন নামজাদা ব্যাক্তিত্ব তথা পরিচালক হলেন করণ জোহর। খ্যাতি ও বিতর্ক দুই -ই রয়েছে করণ জোহরকে ঘিরে। খ্যাতি ও বিতর্কের দোলাচলে দুলতে থাকা এই প্রযোজক ও পরিচালক বিবিধ কারণে প্রায়শই খবরের শিরোনামে থাকেন। বিনোদন জগৎ অর্থাৎ বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর অবদান অনস্বীকার্য।চলতি বছরেই বিনোদন জগতে ২৫ বছর পূর্ণ করতে চলেছেন করণ জোহর । আর বিশ্ব বিনোদনের কথা মাথায় রেখে এবার তাঁকে সম্মানিত করতে চলেছে ব্রিটিশ পার্লামেন্ট।

লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের সব ব্যক্তিত্বদের সামনে সম্মানিত হতে চলেছেন করণ জোহর। আগামী ২০ জুন ওয়েস্টমিনিস্টার প্রাসাদে হতে চলেছে এই অনুষ্ঠান।সেখানে উপস্থিত থাকবেন ‘হাউস অফ লর্ডস্’ ও ‘হাউস অফ কমন’।তাঁদের উপস্থিতিতে সম্মানিত হতে চলেছেন করণ জোহর। এই আন্তর্জাতিক সম্মানকে অত্যন্ত গৌরবজনক বলেই ধরা হয়।

খ্যাতনামা এই প্রযোজক ও পরিচালকের বলিউড ইন্ডাস্ট্রিতে পথ চলা শুরু হয় ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির মাধ্যমে। এরপর একের পর এক দারুণ দারুণ ছবি উপহার দিয়ে গিয়েছেন তিনি। তাঁর পরিচালিত ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’,‘কভি অলবিদা না কেহনা’ দর্শক মনে আলাদাই সাড়া জাগিয়েছিল। প্রযোজনা করেছেন ‘দোস্তানা’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ এর মত কিছু ছবি।প্রসঙ্গত, ব্রিটেনে ‘কভি খুশি কভি গম’, ‘মাই নেম ইজ খান’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এর মত ছবি তিনি শুটিং করেছেন।আর সেদেশেই এবার সম্মানিত হতে চলেছেন তিনি। অপরদিকে দীর্ঘ ৭ বছর পর পরিচালনা জগতে ফিরেছেন করণ জোহর । আগামী ২৮ জুলাই মুক্তি পেতে চলেছে তাঁর পরিচালিত ছবি ‘রকি অউর রানি কি প্রেম কহানি’। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে আলিয়া ভট্ট, রণবীর সিংহ, ধর্মেন্দ্র, শাবানা আজমি, চূর্ণী গঙ্গোপাধ্যায়, টোটা রায়চৌধুরীকে।।
আরও পড়ুন :সীতা ‘ভারত কন্যা’ নন, নেপালে ‘আদিপুরুষ’ ছবি বাতিলের দাবি মেয়রের


More Stories
প্রয়াণে শ্রদ্ধার্ঘ্য, হা হা করে হাসি ও কুশিক্ষা
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
ধুরন্ধর অভিনেতা নাদিম খান প্রলোভন দেখিয়ে সহবাসে অভিযুক্ত