সময় কলকাতা ডেস্ক: বারাসাত-২ ব্লকের বাগবান্দা সাইবেড়িয়া যুবক সংঘের পরিচালনায় আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, জেলার তরুণ লড়াকু নেতা এ.কে.এম ফারহাদ। সব মিলিয়ে এদিনের এই রক্তদান শিবিরে শতাধিক রক্তদাতা রক্তদান করেন। এছাড়াও উপস্থিত ছিলেন
সহকারি সভাপতি ইফতিখার উদ্দিন,আব্দুল হাকিম,আছের আলি, মানস ঘোষ,গিয়াসউদ্দিন, হাফিজুল, কাউয়ুম প্রমুখ।
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসুস্থ মানুষের রক্তের জন্য যখন হাহাকার দেখা দেয় তখন তার বিকল্প উৎস না থাকায় রক্তদান মানুষের পরম সেবা, মহৎ দান।
পাশাপাশি ক্লাবের উন্নতিকল্পে সরকারি তহবিল থেকে এক লক্ষ টাকা অনুদান দেওয়ার কথাও ঘোষণা করেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এ.কে.এম ফারহাদ। এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি ও ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শম্ভুনাথ ঘোষ ধন্যবাদ জ্ঞাপন করে ক্লাবের কর্মকর্তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান।
রক্তদান শিবিরে রক্তের সঙ্গে ক্লাবকেও এক লাখ সরকারি অনুদানের ঘোষণা ফারহাদের


More Stories
কলাগাছের ভেলায় স্কুলের পথে পাড়ি, ঘটতে পারে দুর্ঘটনা, নির্বিকার প্রশাসন
নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন তরুণীকে গণ*ধ*র্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার
তৃণমূল আমলের প্রকল্পের বেহাল দশা, দুর্গন্ধ ঘুরপাক খাচ্ছে হরিশ্চন্দ্রপুরের বাতাসে