সময় কলকাতা ডেস্কঃ আজ বাজেট অধিবেশনে অনেক ভালো উপায় উঠে এসেছে বললেন ফিরহাদ হাকিম। এদিন তিনি বলেন, “মডেল বস্তি নিয়ে আমরা অনুমোদন দিয়েছি। ইংলিশ মিডিয়াম স্কুল এবং ই -স্কুল করে দেব। যেখানে বাংলা আছে বাংলা, বিভিন্ন ভাষাকে রেখে করা হবে। বস্তি উন্নয়ন নিয়ে ঠিকা কন্ট্রোলের এখানে বসবেন।”
এদিন তিনি বলেন, “হেরিটেজ নিয়ে কলকাতা পুরসভা প্রস্তাব পাঠাবে রাজ্য সরকারের কাছে। হেরিটেজকে কোনো রকম ভাঙ্গা যাবে না। একটা হেরিটেজ ফান্ড তৈরি করা হবে। একই ভাবে টাকার অভাব রয়েছে। টাকা আমরা দূষণ নিয়ন্ত্রণ দফতরকে দিয়েছি। সেই টাকা চাওয়া হবে যাতে জলাশয় সংরক্ষণ করার জন্য।”
ভ্যাকসি্ন প্রসঙ্গ নিয়ে ফিরহাদ বলেন, “তিনবার বিভ্রান্তি করেছে কেন্দ্র সরকার। মোদী আমাদের টাকা ভ্যাকসিন দেয় না। বাংলার মানুষের ট্যাক্স নিয়ে ভ্যাকসিন দিয়েছে। কিন্তু পি এম কেয়ার ফান্ড থেকে ভ্যাকসিন দেয়নি। ভ্যাকসি্ন জোগান অনেক সময় বন্ধ রাখা হয়েছে। অনেক সময় সিরিঞ্জ দেওয়া হয়নি। ভ্যাকসি্ন নিয়ে ভেদাভেদ করা হয়েছে । বৈষম্য রাজনীতি হয়েছে। আমাদের ৯৯% পেনাল্টি ওয়েভ করা হবে।”
রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে তিনি প্রশ্ন তোলেন,”কেন বলা হচ্ছে না পুতিনকে দুদিন যুদ্ধ বন্ধ করুন আমরা আমাদের দেশবাসীকে ফিরিয়ে নিয়ে যায়। শুধু লিফট সার্ভিস করছে। তিনি ইলেকশন করে বেড়াবেন আর ভারতীয়রা যুদ্ধে মারা যাবেন। এখন 5 রাজ্য নির্বাচনে ভোট ভিক্ষা করছেন।”


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ধর্মই ক্ষমতার উৎস : গীতাপাঠ ও বাবরি মসজিদ
হুমায়ুন ও বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর : বিজেপি-তৃণমূল ও ভোট রাজনীতি