সময় কলকাতা : গাড়ি দুর্ঘটনার পর এই প্রথম জনসমক্ষে এলেন কাঁচা বাদামের স্রষ্টা ভুবন বাদ্যকর। বাঁধলেন নতুন গান ‘আমার নতুন গাড়ি’। সম্প্রতি কাঁচা বাদাম গান গেয়ে ভাইরাল হন ভুবন ।
বোলপুরে এসে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনায় জখম হন ভুবন। গাড়িতে নিজেই ড্রাইভারের ভূমিকায় ছিলেন তিনি। সেই সূত্র ধরে এবার বাঁধলেন” ডাইভার হতে ইচ্ছা করি “কী ভাবে গাড়ি দুর্ঘটনা ঘটল, গানে সে কথাও আছে। পাশাপাশি, ‘আমি সেলিব্রিটি’ মন্তব্যের জন্য শুক্রবার প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন তিনি। শুক্রবার বোলপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষমা চান তিনি। দিন কয়েক আগে ভুবন বলেছিলেন, ‘‘আমি সেলিব্রিটি। আর বাদাম বিক্রি করব না।’’ তাঁর এই মন্তব্যকে ঘিরে অনেকে বলেন ভুবনের ‘অহঙ্কার’ই তাঁর ‘পতনের কারণ’ হবে । এবার নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে ভুবন বলেন, ‘‘আমি সেলিব্রিটি মানেই বুঝি না। মানুষ আমাকে এই জায়গায় এনেছে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি মানুষ চায়, তা হলে আমি নিশ্চয়ই আবার বাদাম বিক্রি করব।’’
ভুবনের নতুন গান কতটা মাতাতে পারবে কাঁচাবাদামের শ্রোতাদের সেটাই এখন দেখার। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছিল তার ‘কাঁচা বাদাম’ (Kacha Badam) গানটি । গানটি ভাইরাল হওয়ার পরেই জনপ্রিয়তার শীর্ষে ওঠেন ভুবন বাদ্যকর । এমনকি যা বিদেশেও বহুল প্রচারিত হয়। ইতিমধ্যেই ৫০ মিলিয়নেরও বেশি মানুষ গানটিকে শুনেছেন। একইসঙ্গে গানটি শেয়ারও হয়েছে প্রচুর।


More Stories
গরুকে আদর করলে ব্লাড প্রেসার কমে যাবে, দাবি দিলীপ ঘোষের
৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল : মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট
হাইকোর্টে মমতা, মমতাকে ঘিরে চোর স্লোগান