সময় কলকাতা ডেস্ক : বছর চারেক আগে ডাক্তারি পড়তে ইউক্রেনে গিয়েছিলেন নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার মাজদিয়া এলাকার বাসিন্দা অরিন্দম বিশ্বাস । কিন্তু ডাক্তার হওয়ার স্বপ্নে বাধ সাধলো ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ । ডাক্তারি পড়া তো দুরের কথা প্রাণ হাতে নিয়ে বাড়ি ফিরতে পারবেন কিনা তা নিয়েই শুরু হয় সংশয়। অবশেষে বাড়ি ফিরতে পারলেন অরিন্দম।এখনও তার চোখেমুখে আতঙ্কের ছাপ । এখনও চোখে ভাসছে চতুর্দিকে গোলা বর্ষণের আর ধ্বংসের ছবি।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন অরিন্দম বিশ্বাস। কানে এখনো শুনতে পাচ্ছেন মিসাইল নিক্ষেপের শব্দ। তিনি বলেন পরিবারকে আর দেখতে পাবো কিনা তা নিয়ে সংশয় ছিল। তার কারণ আমরা ইউক্রেনে থেকে বর্ডার সীমান্তে আসছিলাম হঠাৎ গোলা বারুদের আওয়াজে কেঁপে উঠে। বিমানবন্দরে আসার পর দীর্ঘক্ষণ অপেক্ষা করে তবে তিনি দিল্লি পৌঁছতে পেরেছেন।
যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকে রয়েছেন প্রচুর ভারতীয় । এই সমস্ত আটকে থাকা ভারতীয় দের দেশে ফেরাতে ভারত সরকারের উদ্যোগ শুরু হয়েছে অপারেশন গঙ্গা। সেদিক দিয়ে দেখতে গেলে ইউক্রেন – রাশিয়া যুদ্ধের দশম দিনে অনেকাংশেই সফল অপারেশন গঙ্গা । ধীরে ধীরে দেশে ফিরছেন ইউক্রেনে আটকে থাকা ভারতীয়রা । অরিন্দমের বাবা একজন সেনা বিভাগের কর্মী । এদিন ছেলেকে কাছে পেয়ে খুশি অরিন্দমের পরিবার । বাড়ি ফিরে এদিন তিনি বলেন , “সরকারের কাছে অনুরোধ করছি ইউক্রেনে যে সমস্ত ভারতীয়রা আটকে আছেন তাদের যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফেরানোর ব্যবস্থা করুন । “
প্রসঙ্গত, গত মঙ্গলবার যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করতে যুদ্ধ বিমান সি-১৭ গ্লোবমাস্টার পাঠানোর নির্দেশ দেন মোদী সরকার । মঙ্গলবার থেকেই উদ্ধার কাজ শুরু করেছে যুদ্ধ বিমান সি-১৭ গ্লোবমাস্টার । অবশেষে ভারত সরকারের তত্ত্বাবধানে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে দেশে ফিরলেন সে দেশে আটকে থাকা ভারতীয়রা। অরিন্দম তাঁদের-ই একজন ।।


More Stories
শেখ শাহজাহান মামলার গাড়ি দুর্ঘটনা : গ্রেফতার ২
মনীষীদের অবমাননার প্রতিবাদ মঞ্চে তৃণমূলের ছাত্রনেতার ভাষা-সন্ত্রাস
বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পেতে দিতে হচ্ছে টাকা!