সময় কলকাত ডেস্কঃ হাওড়ায় কর্পোরেশন ভোট না হওয়ার জন্য সরাসরি রাজ্যপালকেই দায়ি করলেন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। ২০২৪ সালে লোকসভা ভোট। তার আগে এখনও হাওড়ায় করপোরেশনের ভোট না হওয়ায় তিনি যথেষ্ট চাপে আছেন, তা সরাসরি তিনি স্বীকার করে নেন। ভোট না হওয়ায় নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে অভিযোগ হাওড়ার সাংসদ প্রসুন বন্দ্যোপাধ্যায়। আর ব্যহত হওয়ায় পুরসভার নাগরিক পরিষেবার প্রভাব তাঁর লোকসভা ভোটেও পড়বে বলে মনে করছেন হাওড়ার সাংসদ।তাই মানুষের স্বার্থে প্রতিবাদী প্রসূন খোদ রাজ্যপালকে এবার আর হাওড়া্য ঢুকতে দেবেন না বলে এক সাংবাদিক সম্মেলনে হুঁশিয়ারী দিলেন খোদ সাংসদ ।
হাওড়ায় তাঁর দপ্তরে বসে সাংবাদিক সম্মেলনে বলেন প্রায় সাড়ে ৩ বছর হল হাওড়া কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে গেছে। পুরভোট না হওয়াতে ২০১৯ এর লোকসভা ভোটেও প্রভাব পড়েছিল। তাঁর কথায় ২ লাখের বেশি ভোটে তিনি জিততেন। সেই জায়গায় জয়ের মার্জিন নেমে এসে হয় ১ লাখ ১ হাজার ২০০টি। এই ফলাফলের জন্যে হাওড়ার কর্পোরেশনের ভোট না হওয়াকেই দায়ি করছেন তৃণমুলের সাংসদ। সম্প্রতি রাজ্যের ১০৮ টি পুরসভায় ভোট হয়েছে। বাদ পড়ছে হাওড়া কর্পোরেশন ও বালি পুরসভা। দুই পুরসভায় ভোট না হওয়ার জন্য রাজ্যপালকেই সরাসরি দায়ি করেছেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল ফাইলে স্বাক্ষর না করার জন্যই ভোট আটকে আছে অভিযোগ তাঁর। নির্বাচিত বোর্ড না থাকলে অনেক সময়ই পুর পরিষেবা ব্যাহত হয় দাবি তাঁর। ২০২৪ সালে লোকসভা ভোট। তার আগে হাওড়ার মানুষ উন্নত পুর পরিষেবার না পায় তার জন্যই রাজ্যপাল এখানে ভোট করাতে চাইছেন না এমনই গুরুতর অভিযোগ আনলেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের। হাওড়ার সাংসদ রাজ্যপালের বিরুদ্ধে সরাসরি যুদ্ধও ঘোষণা করেন এদিন।তিনি বলেন আমরা হাওড়ায় গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছি। রাজ্যপালকে অপসারণের দাবিতে সেই গণস্বাক্ষর নিয়ে আমরা রাষ্ট্রপতির দ্বারস্থ হব।তাঁর অভিযোগ রাজ্যপাল জগদীপ ধনকড় পুরোপুরি বিজেপির হয়ে কাজ করছেন। তাই হাওড়া কর্পোরেশনের ভোটের আগে আর রাজ্যপালকে এই জেলা ঢুকতে দেওয়া হবে না বলে ঘোষণা হাওড়ার তৃণমুল কংগ্রেস সাংসদের।
হাওড়ায় কর্পোরেশন ভোট না হলে ঢুকতে দেবেন না, কাকে হুশিয়ারি দিলেন সাংসদ?


More Stories
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বোমা-বন্দুক আনব, তৃণমূল নেতাদের গণপিটুনির হুঙ্কার দিলীপ ঘোষের
জ্ঞানেশ কুমারের অপসারণ কতটা সম্ভবপর?