সময় কলকাতা ডেস্কঃ গভীর রাতে চুরি করতে এসে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধাকে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে নোয়াপাড়া থানার অন্তর্গত ইচ্ছাপুরের নতুনপাড়া কামাখ্যা মন্দির সংলগ্ন এলাকায়। মৃতা বৃদ্ধার নাম শিক্তা চট্টোপাধ্যায়।
স্থানীয় সূত্রে জানা যায় ওই বৃদ্ধার স্বামী জ্যোতির্ময় চট্টোপাধ্যায় সেনাবাহিনীতে কাজ করতেন।সেখান থেকে অবসর নেওয়ার পর ইচ্ছাপুর মেটাল এন্ড স্টিল ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন তিনি। এরপর তার মৃত্যু হলে আট বছর যাবৎ বাড়িতে একাই থাকতেন মৃতা ওই বৃদ্ধা।
রবিবার রাতে এক পড়শি ওই মহিলার বাড়ির দরজা খোলা দেখতে পেয়ে ডাকাডাকি শুরু করেন।কলিং বেল টিপলেও তার কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ হয় ওই পড়শীর।এরপর প্রতিবেশীদের ডাকলে তারা বৃদ্ধার বাড়ির সামনে এসে জমায়েত হন।এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা শুরু হয় ওই এলাকায়।স্থানীয়দের তরফে খবর পৌঁছায় নোয়াপাড়া থানায়।খবর পেয়ে নোয়াপাড়া থানার পুলিশ তৎক্ষনাৎ ঘটনাস্থলে যান।পুলিশ গিয়ে ওই মহিলার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন লক্ষ করেন।এরপর তারা দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।এদিন রাতেই তিনজন চোরকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।তবে কোনো তথ্য মেলেনি।
অবশেষে সোমবার স্নিফার ডগ এনে এই ঘটনার তদন্ত শুরু কর পুলিশ।স্নিফার ডগ মৃতা বৃদ্ধার বাড়ি থেকে বেরিয়ে পূর্ব দেবীতলা রোড হয়ে যতীনদাস রোডের একটি ওষুধের দোকানের সামনে থেমে যায়।
মৃতার বৃদ্ধা ভাই অমল কুমার চক্রবর্তীর দাবি,চুরি করতে এসে বাধা পেয়েই তার দিদিকে খুন করে দুষ্কৃতীরা।তিনি আরও জানান যে, ঠিক এক বছর আগেই তার দিদি পুনেতে মেয়ের কাছে ঘুরতে যায়।তখন বাড়ি ফাঁকা পেয়ে দুষ্কৃতীরা লুটপাট চালায়।ইতিমধ্যেই খুনের নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা সে বিষয়েও খতিয়ে দেখছেন নোয়াপাড়া থানার পুলিশ।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান