সময় কলকাতা ডেস্ক: শহর কলকাতার রাস্তায় বেরিয়ে মাঝেমধ্যেই হেনস্থার শিকার হতে হয় মহিলাদের। ১০০ ডায়ালে ফোন করেও সাহায্য না পাওয়ারও অভিযোগ আসে। তাই মহিলাদের সুরক্ষায় এবার বিশেষ আ্যপ তৈরি করল কলকাতা পুলিশ। মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবসের দিনে নতুন এই আ্যপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত কুমার গোয়েল।ইতিমধ্যেই আলিপুরে মডেল কিয়স্ক তৈরি করা হয়েছে বলে জানান তিনি।সেখানে মহিলারা সরাসরি তাদের অভিযোগ জানাতে পারবেন।সেখানে সাইবার ক্রাইমের অভিযোগ থাকেলও দ্রুত তার নিষ্পত্তি করা হবে বলে মন্তব্য করেছেন নগরপালন বিনীত কুমার গোয়েল।

নগরপাল জানান,মহিলাদের সুরক্ষার জন্য বন্ধু অ্যাপের সূচনা করে হয়েছে।বন্ধু অ্যাপের মাধ্যমেই প্যানিক বোতাম প্রেস করে ১০০ ডায়াল করতে হবে। যে কোনো বিপদমুখী পরিস্থিতিতে তৎক্ষণাৎ পুলিশের সাথে যোগাযোগ করতে পারবেন মহিলারা।এছাড়াও মহিলাদের সুরক্ষার্থে উইনার্স বাহিনী সারারাত টহল দেবে ।৬০ টি পিসিয়ার ভ্যান ও রয়েছে তাঁদের সুরক্ষার জন্য।মহিলাদের কোনো অভিযোগ থাকলে সবসময় যাতে থানাতে না আসতে হয় সে ব্যাপারেও নজর রেখেছেন।এজন্য নতুন কোনো পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন নগরপাল।

মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে প্রতি বছরের মতো “তেজস্বিনী”নামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজার থেকে দুটি বিশেষ ট্যাবলোও উদ্ধোধন করা হয়।ট্যাবলো দুটি উদ্ধোধন করেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত কুমার গোয়েল।এই ট্যাবলো দুটির মধ্যে একটি উত্তর কলকাতা ও অন্যটি দক্ষিণ কলকাতায় ঘুরবে। পাশাপাশি মহানগরী জুড়ে পথনাটিকার আয়োজন করা হয়।যেখানে মহিলাদেরকে আত্মরক্ষার নানান টিপস দেওয়া হবে।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা