পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা: বইমেলা মানেই বাঙালির বারোপার্বন।আর বইমেলায় মিশে যায় দুই প্রতিবেশী দেশ। মননে, সংস্কৃতিতে এপার বাংলা – ওপার বাংলা মিশে যায়। প্রতিবেশী দেশের সঙ্গে যোগসূত্র হৃদয়ঙ্গম হয় গভীরে। বাংলাদেশ যদি কলকাতা বইমেলার থিম হয় তাহ’লে তো পাঠকের প্রাপ্তির ঝুলি উপচে পড়ে, সবমিলিয়ে যেন সোনায় সোহাগা। প্রায় পঞ্চাশটি বইয়ের স্টল নিয়ে গড়ে উঠেছে বাংলাদেশের বুক প্যাভেলিয়ন।পুরোনো দিনকে ফিরে পাওয়ার জন্য যেমন ওপার বাংলা থেকে এপারে চিরতরে চলে আসা মানুষের আবেগ কাজ করে।রয়েছে ওপারের প্রতি এপারের মানুষের আগ্রহ এবং ওপারের জীবনের দর্পন হয়ে ওঠা বই ছুঁয়ে দেখার আকুতি।তাই ভিড় ছিল দিনভর।

খবারের বই মেলায় বাঁলাদেশের স্টলে প্রয়াত হুমায়ুন আমেদের হিমু বা মূলত কবি হিসেবে জনপ্রিয় সাদাত হোসেনের রোমান্টিক লাইনের টানে মানুষ যতই আসুন, এবারের থিম কান্ট্রির প্যাভেলিয়ন জুড়ে সৌরভস্মৃতি বঙ্গবন্ধু মুজিবের।ফ্লেক্স ও ব্যানারে বঙ্গবন্ধু ভাস্বর এখানে। জন্মশতবর্ষে মুজিব,কারাগারের রোজনামচা এবং অসমাপ্ত আত্মজীবনী – তিনটি হালে প্রকাশিত গ্রন্থ বঙ্গবন্ধুর বেশ কিছু অজানা অধ্যায় খুলে দিচ্ছে। মেলায় এই বইগুলির চাহিদা তুঙ্গে।

বই সেই আশ্চর্য জাদুকাঠি যার ছোঁয়া পেয়ে দূর হয়ে যায় দু দেশের তারকাঁটার বেড়াজাল। মিশে যায় দু দেশের মানুষের হৃদয় আর মস্তিস্ক। ঠিক সেভাবেই ৪৫ তম কলকাতা গ্রন্থমেলা গড়ে তুলেছে ভারত আর বাংলাদেশের মেলবন্ধনের আশ্চর্য এক স্বপ্নময় ভুবন।।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
আন্তর্জাতিক ভাষা দিবস : বাংলাদেশে পালাবদল ও বিতর্ক