সময় কলকাতা ডেস্কঃ ৪ঠা মার্চ বারানসী থেকে ফেরার সময় মাঝ আকাশে বিপত্তির শিকার হয় মুখ্যমন্ত্রীর বিমান।সেই বিপত্তিকে প্রাকৃতিক বলে মানতে নারাজ তৃণমূল নেতারা।মঙ্গলবার দমদমের সাংসদ সৌগত রায়ের উপস্থিতিতে বিমান বন্দরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন।তাদের দাবি দেশের প্রধান বিরোধী শক্তির মুখ তৃণমুল সুপ্রিমোর প্রাণ হানির আশঙ্কা ছিল এই বিমান বিভ্রাটে। মুখ্যমন্ত্রীর মত গুরুত্ব পূর্ন ব্যক্তির নিরাপত্তা নিয়ে সতর্ক নয় কেন্দ্র এমনই অভিযোগ তাদের। দমদম বিমান বন্দরের ডিরেক্টরেট অফিসের সামনে মিছিল করে গিয়ে বিক্ষোভ দেখায় শাসক দলের শ্রমিক সংগঠনের নেতা ও কর্মীরা।
এই দিন তৃণমুলের শ্রমিক সংগঠনের বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বরুণ নট্ট ও হরিন্দ্র সিং। বিমান বন্দরের তৃণমুলের শ্রমিক সংগঠন কর্মী সমর্থকরা প্ল্যাকার্ড ও পতাকা নিয়ে হাজির হয়।সেই প্লাকার্ডে মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাটে কেন্দ্রীয় সরকারের চক্রান্ত আছে বলে উল্লেখ করা হয়। উত্তর প্রদেশ থেকে ব্যক্তিগত বিমানে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করার সময় দুর্গাপুরের আকাশে মুখ্যমন্ত্রীর বিমান প্রায় ৫০০০ মিটার নিচে নেমে আসে। হঠাৎ বিমান নিচে নেমে আসার জেরে, কোমরে চোট পান মুখ্যমন্ত্রী। প্রাথমিকভাবে মুখ্যমন্ত্রী বিমান বিভ্রাটের ব্যাখায় কেন্দ্র জানিয়ে ছিল খারাপ আবহাওয়ার কথা ।
পরবর্তী কালে মুখ্যমন্ত্রী নিজেই জানান তাঁর প্রাইভেট বিমানটির সামনে চলে আসে অপর একটি বিমান। আর তাতেই ঘটে ছিল বিপত্তি। আগেও বাগডোরা থেকে আসার সময় মুখ্যমন্ত্রীকে নিয়ে ইন্ডিগোর বিমান মাঝ আকাশে চক্কর কেটে ছিল। সেই ঘটনায় ছয় জন পাইলটকে বরখাস্ত করা হয়েছিল । তারপর ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিমান বিভ্রাট।
বিমান বন্দরে তৃণমূলের আন্দোলনে সামিল হন দমদমের সাংসদ সৌগত রায়।তিনি প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রীর বিমান বারবার কেন বিভ্রাটের শিকার হচ্ছে।তাঁর দাবি এতে চক্রান্ত থাকতে পারে।তাই তিনি এই বিমান বিভ্রাটের পূর্নাঙ্গ তদন্তেরও দাবি জানাচ্ছেন।এই ঘটনায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের দোষ না পাইলটের না কি খারাপ আবহাওয়া ঠিক কোন কারনে এমন ঘটনা ঘটেছে সেটা তদন্ত করে বার করার দাবি জানান সৌগত রায়। ডিজিসিএ এর অফিসিয়াল নয় ডিরেক্টর জেনারেল অফ সিভিল আ্যভিয়েশনের কর্তা নিজে এসে মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাটের তদন্ত করুন দাবি করেন তৃণমুল সাংসদ সৌগত রায়।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?