সময় কলকাতা ডেস্ক: কাজ দেওয়ার নাম করে প্রায় ৭০ জন যুবককে আটক করা হয়। কিন্তু কোন কাজ দেওয়া হয়নি তাঁদের। ভারত চিন সীমান্তবর্তী এলাকায় রাখা হয়েছে তাদের। সেখানকার প্রচন্ড ঠান্ডা আবহাওয়ায় অসুস্থ হয়ে পড়েছে তাঁরা। অভিযোগ, 15 দিন ধরে ফেরানোর কথা বলা হলেও ঠিকাদার সংস্থা বা যিনি নিয়ে গিয়েছে তারা কেউ কর্ণপাত করছে না। তাঁদের উপর শারিরীক ও মানসিক নির্যাতনের অভিযোগ তোলে যুবকদের পরিবার। তারা এনিয়ে বিডিওর কাছে অভিযোগ করে। ঘটনা পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম দিগনগর গ্রামের।

জানা গিয়েছে, প্রসেনজিত মেটে নামে এক ব্যক্তি আসামে কাজ দেওয়ার নাম করে দিগনগর গ্রাম থেকে ৭০ জনকে নিয়ে যায়। তাঁদের আসামের পরিবর্তে হিমাচল প্রদেশে ভারত চিন সীমান্তবর্তী একটি এলাকায় নিয়ে গিয়ে রাখা হয়। সেখানে তাঁদের কোন কাজ দেওয়া হয়নি। ঠিকমত খেতে দেওয়া হয়নি। এমনকি প্রচন্ড ঠান্ডায় তাঁদের পোশাক না থাকায় তাঁরা কাবু। কয়েকজন অসুস্থ। সেখান থেকে তাঁদের ফিরিয়ে আনার কথা বলা হলে তাঁদের উপর শারিরীক ও মানসিক ভাবে নির্যাতন করা হচ্ছে। তাঁরা চিকিৎসাও পাচ্ছেন না। মোবাইল ফোনের টাওয়ার পাওয়া যাচ্ছে না। মোবাইলের চার্জও শেষ। ফলে বাড়ির লোকের সাথে যোগাযোগ করতে পারছে না তারা। কোনরকমে একজনের ফোন থেকে সব কিছু বাড়িতে জানায়। এই পরিস্থিতিতে সেখানে যাওয়া যুবকরা আতঙ্কে দিন কাটচ্ছে। এমত অবস্থায় লক্ষাধিক টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ জানান যুবকদের পরিবার।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী