সময় কলকাতা ডেস্কঃ আনিস হত্যার তদন্তে রাজ্যের সদিচ্ছা নেই। অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর।বুধবার বহরমপুরে সাংবাদিক সম্মেলন করে অধীর চৌধুরী সিটকে বড় লোকের পোষ্যর সঙ্গে তুলনা করেন।তাঁর আক্রমন এতটাই তীব্র ছিল যে তিনি রাজ্য সরকার গঠিত সিটকে চার পেয়ে জন্তুর সঙ্গে তুলনাও করে ফেলেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এই দিন বলেন আমাদের দিদি পোষ্যদের যতক্ষণ না বলবে ততক্ষণ তারা কিছু করবেন না। দিদির নির্দেশ ছাড়া এরা কিছু করবেই না।
অধীর চৌধুরীর অভিযোগ সিটকে দিদি বলে দিয়েছেন তুমি বসে থাকো। তাই সিট বসে আছে।আর সিটের কি বা ক্ষমতা আছে প্রশ্ন অধীর চৌধুরীর।তাঁর আরও দাবি এই সিটকে কে মানছে। রাজ্য সরকারের সদিচ্ছার ওপর কারো ভরসা আছে কি। আসল কথা দিদি তদন্ত চায় না, তাই তদন্ত হচ্ছে না বলে অভিযোগ করেন অধীর চৌধুরী।
আনিস হত্যা কান্ড নিয়ে সিট ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমন করেই ক্ষান্ত হন নি অধীর। লোকসভায় বিরোধী দলনেতা ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তোপ দাগেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও।
তিনি প্রশ্ন তোলেন, ইউক্রেনে কত ভারতীয় থাকতো।কত জন ভারতীয়কে উদ্ধার করা সম্ভব হয়েছে।আর কতজন কে উদ্ধার করতে হবে । তা পরিস্কার করে জানাচ্ছে না কেন্দ্রীয় সরকার। তিনি বলেন মোদী সরকার অপারেশন গঙ্গার নামে ঢাক পেটাচ্ছে। আর ডাক্তারির পড়ুয়াদের উদ্ধারে সীমিত থাকছে অপারেশন গঙ্গা।বাকী ভারতীয়দের কি হবে, তিনি জবাব চান কেন্দ্রীয় সরকারের কাছে।উত্তর না পেলে বিষয়টি পার্লামেন্টেও তুলবেন বলে জানান বিরোধী দল নেতা অধীর চৌধুরী।তাঁর আরো অভিযোগ উদ্ধার হওয়া ডাক্তারির পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে সরকার পরিস্কার করে কিছুই বলছে না।ইউক্রেন থেকে উদ্ধার হওয়া পড়ুয়ারা মাঝ পথে সব ছেড়ে দেশে চলে আসতে বাধ্য হয়েছে।তাই তাদের পড়াশোনার ভবিষ্যৎ নিয়ে সরকারকে নির্দিষ্ট ঘোষণা করতে হবে বলে দাবি তোলেন বিরোধী দলনেতা অধীর চৌধুরী।
সাংবাদিক সম্মেলনে দিদি-মোদী দুজনকেই তীব্র আক্রমন অধীরের, কি বললেন !


More Stories
হালিশহর যাওয়ার পথে আক্রান্ত মমতা, বিক্ষোভ প্রদর্শন, গাড়িতে কাদা ও ঢিল
অজ্ঞাতবাস থেকে গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দে
অসহায়,ভবঘুরে, মানসিক ভারসাম্যহীনদের ভালোবাসতে শেখাচ্ছে বীরপাড়ার পুলিশ