সময় কলকাতা ডেস্কঃ আসানসোলের জামুরিয়া থানার বাহাদুরপুরে বিস্ফোরনে ভেঙে পড়লো একটি বাড়ির একাংশ। এই ঘটনায় একই পরিবারের সাতজন সদস্য আহত হয়। এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে জামুরিয়া থানার বাহাদুরপুরের গোয়ালা পাড়ায় হঠাৎই বিস্ফোরন হয়। এই বিস্ফোরনের জেরে বাড়ির একাংশ ভেঙে পড়ে। ঘটনাস্থলে আসে জামুরিয়া থানার পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গ্যাস সিলিন্ডারের বিস্ফোরনের কারনে এই ঘটনা ঘটেছে বলে পরিবারের তরফে জানানো হয়েছে। স্থানীয় এক বাসিন্দা জানান, হঠাৎ বিস্ফোরনের শব্দ পেয়ে ছুটে এসে দেখি এই অবস্থা। ঘরের যাবতীয় জিনিস ও মানুষগুলোর খুব ক্ষতি হয়ে গিয়েছে।
তবে এই বিস্ফোরনের পিছনে অন্য কোন কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।


More Stories
অজ্ঞাতবাস থেকে গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দে
নতুন দুই মামলায় আবার পুলিশ হেফাজতে অভিজিৎ দে ভৌমিক
কলাগাছের ভেলায় স্কুলের পথে পাড়ি, ঘটতে পারে দুর্ঘটনা, নির্বিকার প্রশাসন