আবুল কায়ুম,সময় কলকাতাঃ গত বছরের মতই একই পরিস্থিতি এসসি ইস্টবেঙ্গলের। মরশুম শেষ হওয়ার পরেই একের পর এক খেলোয়াড়রা ছাড়তে চলেছেন এসসি ইস্টবেঙ্গল।
এসসি ইস্টবেঙ্গলের বেশিরভাগ খেলোয়াড়েরই চুক্তি শেষ হচ্ছে ২০২২ সের ৩১ মে । আর এই পরিস্থিতিতে ফ্রি এজেন্ট হিসেবে একাধিক ফুটবলারদের তুলে নিতে চাইবে আইএসএলের বাকি ফ্র্যাঞ্চাইজিরা। পাশাপাশি আদৌ ইস্টবেঙ্গল তাদের চুক্তিবৃদ্ধি করবে কিনা এই অনিশ্চয়তায় থাকতে চাইছে না ফুটবলাররা।
জানা গিয়েছে একাধিক ইস্টবেঙ্গল ফুটবলাররা ইতিমধ্যেই নতুন ক্লাবের অফার পেয়েছে । এসসি ইস্টবেঙ্গলের দুই বঙ্গতনয় সৌরভ দাস ও মহম্মদ রফিককে ইতিমধ্যেই অফার দিয়েছে চেন্নাইন এফসি। যা খবর ইতিমধ্যেই এই দুই ফুটবলারের সঙ্গে চুড়ান্ত কথাবার্তা চলছে চেন্নাইনের।
এদিকে লাল-হলুদের প্রতিভাবান ফুটবলার লালরিনলিয়ানা লালাতেকে পরের মরশুমের জন্য অফার দিয়েছে এটিকে মোহনবাগান। কথাবার্তা আপাতত চলছে দুই পক্ষের মধ্যেই।
এদিকে ইনভেস্টর শ্রী সিমেন্ট আর পরের মরশুমে থাকবে কি না গত মরশুমের মতই তা অনিশ্চিত হয়ে রয়েছে। আর সেই কারণে খেলোয়াড়দের ধরে রাখার বিষয়েও খুব একটা গুরুত্ব দিতে চাইছে না লগ্নিকারী সংস্থা। যেমনটা ঘটেছিল গতবারেও।
তবে এই তিন ফুটবলারই শুধু নয় আরও একাধিক খেলোয়াড়ও পাচ্ছেন একাধিক অফার। ফলে সেই গত বছরের মতই পরিস্থিতি আসছে লাল-হলুদ শিবিরে।


More Stories
পাকিস্তানকে ধ্বংস করল ভারতের মেয়েরা
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর