সময় কলকাতা ডেস্কঃ ঘরে ঢুকে লক্ষাধিক টাকার গয়না ও টাকা চুরির অভিযোগ মেয়ের বান্ধবীর বিরুদ্ধে।ঠিক এমন ঘটনাটি ঘটে বারাসাত ২৮ নম্বর ওয়ার্ডের চড়ক ডাঙ্গা এলাকায়।বুধবার সকালে সাংবাদিকদের কাছে অভিযোগ করলেন গৃহকর্ত্রী বর্ণী চৌধুরী।
তিনি জানান,মেয়েকে বাড়িতে একা রেখে সোমবার ব্যাঙ্কে যান তিনি।ভাইয়ের বিয়ে উপলক্ষে বিয়ে বাড়ির যাবার জন্য ব্যাংকের লকার থেকে সোনার গয়না বাড়িতে এনে তার আলমারিতে রেখে দিয়েছিলেন।ওইদিন বিকেলেই বাড়িতে আসে মেয়ের এক বান্ধবী।মঙ্গলবার বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তৈরি হতে গেলে আলমারি খুলে দেখেন গলার চেইন, হাতের পলা ও কানের দুল সেখান থেকে উধাও। সাথে ঘরে থাকা ১২০০ টাকারও কোনো খোঁজ মেলেনি।
এরপরই সন্দেহ হয় ওই মহিলার। মেয়ের বান্ধবীকে একাধিক বার ফোন করলেও সে ফোন তোলেনি।এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় ওই এলাকায়।ওইদিন মেয়ের বান্ধবী ছাড়া বাড়িতে কেউ আসেনি বলে তিনি অভিযোগ করেন।এরপর বুধবার সকালে বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা।


More Stories
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ
ইন্দাসের ঘটনায় ককরোচের প্রশাসনকে ডেডলাইন
কংগ্রেস নেতা ও তার ছেলেকে নৃশংসভাবে খু*ন নাকাশিপাড়ায়