সময় কলকাতা ডেস্কঃ দশম শ্রেণীর স্কুল ছাত্রীর মৃত দেহ কবর খুঁড়ে বের করে আবার ময়না তদন্তের জন্য উত্তর বঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হলো। পুলিশ প্রশাসন এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতে মৃতের পরিবারের লোক জনের সামনে বুধবার মালবাজার ব্লকের মানাবাড়ি চাবাগানে কবর খুঁড়ে মৃতদেহ উদ্ধার হয়।
উল্লেখ্য গত ২৬ শে জানুয়ারি মাল ব্লকের মানাবাড়ি চাবাগানে দশম শ্রেনীর ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয় ওদলাবাড়ি রেল লাইনে।
গত ২৫ জানুয়ারি ওই বাগানেরই অন্য সেকশনে শ্রমিক মহল্লায় আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে এসে রাতে নিখোঁজ হয়ে যায় ওই ছাত্রী। ২৭ জানুয়ারি নিখোঁজ কিশোরীর পরিবার নিউ মাল স্টেশনে গিয়ে মৃতদেহ শনাক্ত করে।
পরে রেল পুলিশের পক্ষ থেকে ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ করা হয়। এরপর মৃতের পরিবারসহ আত্মীয় পরিজনরা ওই ময়না তদন্তের রিপোর্টে সন্তুষ্ট হন নি। তারা চেয়েছেন সঠিক তদন্ত হোক। প্রয়োজনে আবার ময়না তদন্ত করা হোক। এই ঘটনার সঠিক তদন্ত চেয়ে বহু মানুষ রাস্তায় নামে। তারই জেরে এদিন কবর থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তর বঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়। এদিন প্রশাসনের আধিকারিকরা ক্যামেরার বলতে চান নি তবে স্থানীয় কিছু মানুষ উপস্থিত ছিলেন।


More Stories
নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন তরুণীকে গণ*ধ*র্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার
তৃণমূল আমলের প্রকল্পের বেহাল দশা, দুর্গন্ধ ঘুরপাক খাচ্ছে হরিশ্চন্দ্রপুরের বাতাসে
পারিবারিক ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে স্ত্রীকে খু*ন করে আত্ম*ঘাতী স্বামী